সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কখনও ‘নো বল’-এর জন্য সমালোচিত হয়েছেন। আবার কখনও তাঁকে ‘খালিস্তানি’ বলে করা হয়েছিল তীব্র কটাক্ষ। তবুও দমে যাননি অর্শদীপ সিং (Arshdeep Singh)। আর তাই তো এবার ধারাবাহিকতা বজায় রেখে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০টি উইকেট নেওয়ার নজির গড়লেন অর্শদীপ। তাঁর ৫০তম শিকার আয়ারল্যান্ডের (Ireland) অ্যান্ড্রু বলবির্নি (Andrew Balbirnie)।
৩৩ ইনিংসে এই মাইলফলক গড়েন টিম ইন্ডিয়ার (Team India) বাঁ হাতি পেসার। বিশ্ব ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম পেসার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০ উইকেট নিলেন অর্শদীপ। দক্ষিণ আফ্রিকার (South Africa) পেসার লুনগি এনগিডি (Lungi Engidi) ৩২ ম্যাচে ৫০ উইকেট নিয়েছিলেন।
[আরও পড়ুন: কোন মন্ত্রে এল সাফল্য? অকপটে জানালেন ম্যাচের সেরা রিঙ্কু]
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের শেষ দুটি টি-টোয়েন্টি হয়েছিল ফ্লোরিডায়। সেই দুটি ম্যাচ মিলিয়ে নিয়েছিলেন ৪ উইকেট। আইরিশদের বিরুদ্ধে প্রথম ম্যাচে নিয়েছিলেন ১ উইকেট। দ্বিতীয় ম্যাচেও নিলেন ১ উইকেট। দু-ম্যাচেই ইকোনমি ভালো। দ্বিতীয় ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নেন। বিধ্বংসী ব্যাটিং করছিলেন অ্যান্ড্রু বলবির্নি। তিনি ক্রিজে থাকলে ম্যাচে আয়ারল্যান্ড ফিরে আসতেই পারত। গুরুত্বপূর্ণ সময় অর্শদীপের হাত বল তুলে দেন জশপ্রীত বুমরাহ। বলবির্নিকে আউট করে রেকর্ড গড়েন তিনি।
[আরও পড়ুন: ‘যা করেছি, বেশ করেছি! মোটেও অনুতপ্ত নই’, নিজের কৃতকর্ম নিয়ে মুখ খুললেন হরমন]
সর্বশেষ খবর
-
সস্তা জনপ্রিয়তার লোভ! মহাত্মা গান্ধীকে নিয়ে ‘আপত্তিকর’ ভিডিও, শ্রীঘরে ইনফ্লুয়েন্সার তরুণী
-
‘বলিউডের দেশাত্মবোধক ছবি নিয়ে উচ্চবাচ্য নেই, অথচ পাকিস্তানি শিল্পীকে তোল্লাই’, দিলজিৎকে খোঁচা মিকার
-
‘হিরো’ মচ্ছরকে কুর্নিশ, ‘বাংলা থেকেও তৈরি হবে রাষ্ট্রবাদী পাইলট’, বললেন শুভেন্দু
-
প্রেমিকার সঙ্গে মোমো ডেট! হাতেনাতে ধরতে সটান স্বামীর গাড়ির বনেটে স্ত্রী, তারপর যা হল…
-
ভারতের সঙ্গে ব্রাজিলের নির্বাচন গুলিয়ে ফেললেন ট্রাম্প! মার্কিন প্রেসিডেন্টের ‘ভীমরতি’তে হাসির রোল