স্টাফ রিপোর্টার: আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু সেই টুর্নামেন্টে ভারতীয় পেসার জশপ্রীত বুমরাহর খেলার সম্ভাবনা ক্রমশই কমছে।
গত বর্ডার-গাভাসকর ট্রফির শেষ টেস্ট চলাকালীন পিঠে চোট পেয়েছিলেন বুমরাহ। যে কারণে তিনি সিডনিতে সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে বোলিং করতে পারেননি। তাঁর পিঠের চোট ঠিক কতটা গুরুতর, সেটা এখনও বুঝে ওঠা যায়নি। আপাতত তাঁকে পাঁচ সপ্তাহ বিশ্রামে থাকতে বলা হয়েছে। তাঁকে ফিটনেসের শর্তসাপেক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও রাখা হয়েছে।
কিন্তু ভারতীয় ক্রিকেটের ওয়াকিবহালের একাংশের মনে হচ্ছে, বুমরাহর চোটকে যতটা সহজ-সরল মনে হচ্ছে, ততটা না-ও হতে পারে। তাঁর ‘স্ট্রেস ফ্র্যাকচার’-ও হয়ে থাকতে পারে। তাঁর পিঠে যে ফোলা ভাবটা ছিল, তা এখনও নাকি যায়নি। যা চিন্তায় ফেলে দিয়েছে ভারতীয় ক্রিকেটমহলকে। কারণ, তিনি যদি শেষ পর্যন্ত না পারেন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে, সেটা যে ভারতীয় টিমের পক্ষে মহাধাক্কার হবে, তা না বললেও চলে। তখন চোদ্দো মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেট না খেলা মহম্মদ শামির উপরই ভরসা রাখতে হবে। যাক গে যাক। খবর যা, তাতে আগামী ২ ফেব্রুয়ারি বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) যাবেন বুমরা। তার পরই বোঝা যাবে, ভারতীয় পেসারের চোট কতটা গুরুতর।
উল্লেখ্য, বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ম্যাচ অর্থাৎ সিডনি টেস্টের দ্বিতীয় দিনে আচমকাই মাঠে ছেড়ে বেরিয়ে যান বুমরাহ। দ্বিতীয় ইনিংসে আর বল করতে পারেননি। সেই চোটের অবস্থা কীরকম, তার এখনও সদুত্তর মেলেনি।
সর্বশেষ খবর
-
ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রি! এক সপ্তাহে তদন্ত শেষের নির্দেশ হাই কোর্টের
-
শোভনের হাতে পায়েস মুখ, সোহিনীর সাধভক্ষণে কী ছিল মেনুতে?
-
অন্নপূর্ণার আবেদন ‘আন্ডার প্রসেস’, বাতিল হবে না তো? জেনে নিন এই সময়ে কী করণীয়
-
যাত্রী স্বাচ্ছন্দ্যই মূল, ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ-বহরমপুর ডিভিশন
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!