সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্ভাগ্যজনক বললেও বোধহয় কম বলা হয়। সবাইকে স্তম্ভিত করে দিয়ে শুক্রবার প্রয়াত হলেন কর্নাটকের (Karnataka) প্লেয়ার হোয়সলা কে (Hoysala K)। মাত্র চৌত্রিশ বছর বয়সে।
দক্ষিণাঞ্চল টুর্নামেন্টে এ দিন তামিলনাড়ুর বিরুদ্ধে খেলছিল কর্নাটক। ম্যাচে বেশ উত্তেজনাও ছড়াচ্ছিল। কে জানত, খেলার মাঠের সেই উত্তেজনা দ্রুতই চরম বিষণ্ণতায় পরিণত হবে? হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাবেন কর্নাটক ক্রিকেটার হোয়সলা কে।
[আরও পড়ুন: ডোনা-রচনার হাত ধরে নাচ মমতার, প্রকাশ্যে ‘দিদি নম্বর ১’-এর স্পেশাল এপিসোডের টিজার]
বেঙ্গালুরুর আরএসআই মাঠে খেলা চলছিল। ম্যাচের শেষে টিম হাডল করার সময় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। বুকে ব্যথা অনুভব করেন তিনি। মাঠে উপস্থিত চিকিৎসকরা পৌঁছেও যান। কিন্তু, হোয়শালাকে শেষপর্যন্ত আর বাঁচানো সম্ভব হয়নি। মাঠে উপস্থিত অ্যাম্বুল্যান্স করে স্থানীয় বোরিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। কিন্তু, সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে ঘরোয়া ক্রিকেটে।
[আরও পড়ুন: ভোটের আগে রুপোলি পর্দায় ‘আর্টিকল ৩৭০’, কেমন হল ইয়ামি গৌতম-প্রিয়ামণির ছবি? ]
সর্বশেষ খবর
-
অসুস্থ হয়ে দিল্লি এইমসে ভর্তি বিমান বসু, কী জানাল বামফ্রন্ট রাজ্য নেতৃত্ব?
-
হাওড়ায় বাড়ির সামনে জমা জলে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তকারী দল পাঠালেন মন্ত্রী, আর্থিক সাহায্যের আশ্বাস
-
আচমকা অসুস্থ বুদ্ধদেবজায়া মীরা ভট্টাচার্য, হাসপাতালে চিকিৎসাধীন
-
বাবাকে ‘টার্গেট’ ভেবে ঘরে ঢুকে ছেলেকে খুন! যাবজ্জীবন কারাদণ্ড দিল হাওড়া আদালত
-
অভয়া মামলা থেকে নিস্তার নেই! তোলাবাজিতে জামিন হলেও জেলেই প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব