Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
CAB

মনোনয়নপত্রের ছবি তুলে পাঠাতে হবে, সিএবি নির্বাচনে জালিয়াতি রুখতে তৎপর কলকাতা পুলিশ

কয়েকটি ক্লাবে নির্বাচনী নথি পাঠানোর ক্ষেত্রে কারচুপি ও জালিয়াতির অভিযোগ উঠেছে। ঘটনার সঙ্গে জড়িত একটি ক্যুরিয়র সংস্থা।

রাজর্ষি গঙ্গোপাধ্যায়
রাজর্ষি গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১৯:৫৬

link
রাজর্ষি গঙ্গোপাধ্যায়
রাজর্ষি গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১৯:৫৬

options
link
মনোনয়নপত্রের ছবি তুলে পাঠাতে হবে, সিএবি নির্বাচনে জালিয়াতি রুখতে তৎপর কলকাতা পুলিশ zoom
ফাইল ছবি।
Advertisement

সামনেই সিএবি’র নির্বাচন। তার আগে কয়েকটি ক্লাবে মনোনয়নপত্র পাঠানোর ক্ষেত্রে কারচুপি ও জালিয়াতির অভিযোগ উঠেছে। ঘটনার সঙ্গে জড়িত একটি ক্যুরিয়র সংস্থা। বিষয়টি নিয়ে কলকাতা পুলিশে অভিযোগ দায়ের হতেই পদক্ষেপ শুরু। সব থানা থেকে ক্লাবগুলোতে ফোন করে জিজ্ঞেস করা হয়েছে, সঠিকভাবে ফর্ম পেয়েছে কি না। নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখার লক্ষ্যে থানা থেকে ফর্ম ও ক্যুরিয়রের স্ট্যাম্পের খামের ছবি চেয়ে পাঠানো হচ্ছে।

২৪ সেপ্টেম্বর সিএবি’র বার্ষিক সাধারণ সভা। ওইদিন যুগ্মসচিব, সচিব ও অ্যাপেক্স কাউন্সিলের এক সদস্য- তিন পদের জন্য নির্বাচন হওয়ার কথা। তার আগে ক্লাবগুলোকে নির্বাচনী নথি পাঠানো হচ্ছে। কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউট গৌতম দে ইতিমধ্যে ময়দান থানায় অভিযোগ জানিয়েছেন। তাঁর বক্তব্য, নির্বাচনের কাগজপত্র ক্লাবের নথিভুক্ত ঠিকানায় পাঠানো হচ্ছে না। তার বদলে কিছু বিশেষ ব্যক্তির হাতে তুলে দেওয়া হচ্ছে। যাঁরা কি না আবার সিএবি পরিচালন সমিতির সঙ্গে যুক্ত। এজিএমে অংশগ্রহণ ও ভোট প্রয়োগকে প্রভাবিত করার জন্য এই কারচুপি ও জালিয়াতির চেষ্টা বলে অভিযোগ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউট ছাড়াও ওয়াইএমসিএ বা ফ্রেন্ডস স্পোর্টিং-সহ মোট পাঁচটি ক্লাবের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। ‘ভুল’ জায়গায় নথি পাঠানোর ক্ষেত্রে ক্যুরিয়ার সংস্থা ডিটিডিসি’র বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আবার যে সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ গঙ্গোপাধ্যায়।

অভিযোগ সামনে আসতেই নড়েচড়ে বসেছে কলকাতা পুলিশ। প্রত্যেকটা ক্লাবকে ফোন করে জিজ্ঞেস করা হচ্ছে, মনোনয়নপত্র পেয়েছে কি না। সঙ্গে ফর্ম ও খামের ছবি চেয়ে পাঠানো হচ্ছে। দেখা হচ্ছে, খামে ক্যুরিয়রের স্ট্যাম্প আছে কি না। যাতে বোঝা যাবে কোনও রকম জালিয়াতির চেষ্টা হচ্ছে কি না। কলকাতা পুলিশের সক্রিয়তা ও এই অভিনব পদক্ষেপ দেখে স্পষ্ট, সিএবি’র নির্বাচন ঘিরে উত্তাপ তুঙ্গে। এবার ঘটনার জল কোন দিকে গড়ায়, সেটাই দেখার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.