সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় দলের তীব্র সমালোচনায় কৃষ্ণমাচারি শ্রীকান্ত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে ভারতের প্রাক্তন ওপেনার টিম ইন্ডিয়ার টেস্ট দলকে ওভার রেটেড বলে উল্লেখ করলেন। টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতীয় দলকে অত্যন্ত ওভার রেটেড বলে ইউটিউবে জানিয়েছেন শ্রীকান্ত।
ইউটিউব চ্যানেলে শ্রীকান্তকে বলতে শোনা গিয়েছে, ”টি-টোয়েন্টি ফরম্যাটে ভারত অত্যন্ত ওভার রেটেড। ওয়ানডেতে অবশ্য আমরা দুর্দান্ত একটা দল। সেমিফাইনাল ও ফাইনাল অবশ্য এক ম্যাচের খেলা। এই সব ম্যাচে লাক ফ্যাক্টর কাজ করে।”
[আরও পড়ুন: ২০ ওভারের ফরম্যাটে টিম ইন্ডিয়ার নতুন অধিনায়ক? দৌড়ে কোন তিন তারকা?]
এবারের বিশ্বকাপে প্রথম থেকেই দারুণ খেলছিল ভারতীয় দল। ফাইনালে সব হিসেব এলোমেলো হয়ে যায়। ওয়ানডে-র প্রসঙ্গ উত্থাপ্পন করে শ্রীকান্ত বলছেন, ”নক আউট ম্যাচে আমরা মাঝে মাঝে খারাপ খেলেছি। বিশেষ করে সেমিফাইনাল ও ফাইনালে। ওয়ানডে-তে আমরা কিন্তু আগুনে একটা দল। ভারত, অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকায় আমরা দারুণ একটা দল।”
শ্রীকান্ত আলাদা করে কোহলি জমানার কথা উল্লেখ করেছেন ইউটিউবে। ভারতের প্রাক্তন ওপেনার বলছেন, ”টেস্ট ফরম্যাটে আমরা ওভার রেটেড। কিন্তু কোহলির নেতৃত্বে ২-৩ বছর অসাধারণ খেলেছে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকায় আমরা লড়েছি, অস্ট্রেলিয়ায় জিতেছি। ২-৪ বছর বেশ ভালো গিয়েছে।”
[আরও পড়ুন: নামবিভ্রাটই কাল! আইপিএলে এক কোটি টাকা অধরা, আতান্তরে ঝাড়খণ্ডের সুমিত কুমার]
সর্বশেষ খবর
-
হরমনপ্রীতের জোড়া গোল, স্বাধীনতা দিবসে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের
-
‘এভাবেই ফাঁসিয়েছিলাম’, কোন মন্ত্রে কাঞ্চনকে কাবু করেছিলেন? ফাঁস করলেন শ্রীময়ী
-
সম্প্রীতির ভারত, স্বাধীনতা দিবসে ডোমকলের মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন বেলুড়ের মহারাজের!
-
কয়েক ঘণ্টার মধ্যেই ফের জোরাল ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
-
রাত নামলেই চলত দেহব্যবসা! স্বাধীনতা দিবসে বসিরহাটের গেস্টহাউসে চলা কেলেঙ্কারির পর্দাফাঁস