সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে ধরাশায়ী বাংলাদেশ (India vs Bangladesh)। প্রথম ইনিংসে মাত্র ১৩৩ রানে ৮ উইকেট হারিয়ে ধুঁকছেন টাইগাররা। কঠিন পিচে ব্যাট করতে নেমে বাংলাদেশ ব্যাটারের কেউই দাঁড়াতে পারেননি। দলের সর্বোচ্চ স্কোর মুশফিকুর রহিমের। দীর্ঘদিন পরে ভারতীয় দলে ফিরে স্বমহিমায় দেখা দিলেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। ব্যাট হাতে কার্যকরী ইনিংস খেলার পাশাপাশি বল হাতেও ভেল্কি দেখালেন চায়নাম্যান বোলার। চার উইকেট তুলে নিয়ে বাংলাদেশ ব্যাটিংয়ের কোমর ভেঙে দিলেন তিনি। দিনের শেষে ক্রিজে টিকে রয়েছেন মেহদি হাসান মিরাজ ও এবাদত হোসেন।
৪০৪ রানে শেষ হয় ভারতের ইনিংস। দলের কেউ সেঞ্চুরি না পেলেও একাধিক ব্যাটার বড় রান করেছেন। কঠিন পিচে এই টার্গেট তাড়া করতে বাংলাদেশ ব্যাটিং সমস্যায় পড়বে, সেই কথা আগেই জানিয়েছিলেন চেতেশ্বর পূজারা। ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। মহম্মদ সিরাজের বলে উইকেট খোয়ান বাংলাদেশ ওপেনার নাজমুল হোসেন শান্ত। মাত্র পাঁচ রানের মাথায় আউট হয়ে যান ইয়াসির আলিও।
[আরও পড়ুন: আজ ওড়িশার সামনে মোহনবাগান, টিমে ফিরছেন ব্রেন্ডন]
এরপরে পার্টনারশিপ গড়ে ম্যাচের হাল ধরার চেষ্টা করেন জাকির হোসেন ও মুশফিকুর রহিম। কিন্তু বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি তাঁরা। মুশফিকুর আউট হতেই ধসে পড়ে টাইগারদের ব্যাটিং। ব্যর্থ হন অধিনায়ক শাকিব আল হাসান। মাত্র তিন রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। চট্টগ্রামের পিচে কুলদীপের ঘূর্ণিতে বেসামাল হয়ে পরপর উইকেট হারাতে থাকে বাংলাদেশ।
একটা সময়ে মনে হচ্ছিল, আজকেই অলআউট হয়ে যাবে বাংলাদেশ। কিন্তু আবারও ভারতের পথে কাঁটা হয়ে দাঁড়ালেন মেহদি হাসান মিরাজ। ওয়ানডে সিরিজে ভারতকে হারানোর মূল কারিগর ছিলেন বাংলাদেশের এই স্পিনার। নয় উইকেট হারানোর পরেও দাঁতে দাঁত চেপে শেষ উইকেটের জন্য রেকর্ড পার্টনারশিপ গড়ে প্রথম ওয়ানডেতে দলকে জিতিয়ে দেন। দ্বিতীয় ওডিআইতেও পরপর উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশকে টেনে তোলেন মেহদি। সেঞ্চুরি হাঁকিয়ে দলকে সিরিজ জেতান। এদিনও অলআউট হওয়ার সম্ভাবনায় জল ঢেলে দেন তিনি। দিনের শেষে ১৬ রানে ব্যাটিং করছেন মেহদি। ক্রিজে তাঁর সঙ্গী এবাদত হোসেন। ভারতের ৪০৪ রানের জবাবে বাংলাদেশের সংগ্রহ ১৩৩।
[আরও পড়ুন: অনন্য নজিরের সামনে দেশঁ, কোচ হিসাবে কি পাবেন জোড়া বিশ্বকাপ?]
সর্বশেষ খবর
-
হাস্যকর ফিল্ডিং, সঙ্গী লজ্জার রেকর্ড! ইংল্যান্ডে আড়াই দিনেই টেস্ট হার বাবরহীন পাকিস্তানের
-
২০ দিনে ২০ টাকা বেড়েছে চিনির দাম, ইথানল নয়, মূল্যবৃদ্ধির আসল কারণ জানাল কেন্দ্র
-
রোমে কনসার্টে গিয়ে হোটেলের ঘর নোংরা, প্রতারণা! জেমসের জেলযাত্রার সম্ভাবনা?
-
সন্তান মানুষ করতে নামী সংস্থার চাকরিতে ইস্তফা, হোমস্টে খুলে লাখ লাখ কামাচ্ছেন মা!
-
বৌদ্ধ মঠে গোলাবর্ষণ জুন্টার! মৃত অন্তত ১৪ ভিক্ষু, গৃহযুদ্ধে রক্তাক্ত মায়ানমার