দু’বছর পরে বিশ্বকাপ খেলবেন রোহিত শর্মা-বিরাট কোহলি? দেশে টি-২০ বিশ্বকাপ নিয়ে উন্মাদনার মাঝেও ক্রিকেটপ্রেমীদের মনে উঁকি দিচ্ছে এই প্রশ্ন। এবার রো-কোর ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। তাঁর হাত ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে বহু সাফল্য পেয়েছেন রোহিত-বিরাট দু’জনেই। সেই ধোনির বার্তা, বয়স দেখে কোনও কিছু বিচার করা উচিত নয়। ফর্ম এবং ফিটনেসটাই বিবেচ্য হওয়া দরকার।
সম্প্রতি মাহি আনপ্লাগড নামে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন ক্যাপ্টেন কুল। নানা প্রশ্নের জবাব দেন ওই অনুষ্ঠানে। সেখানেই রো-কোর বিশ্বকাপ ভাগ্য নিয়ে মুখ খুলেছেন দেশকে জোড়া বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়ক। তাঁর কথায়, “আমার মতে বয়সটা কোনও ইস্যুই নয়। পারফরম্যান্স আর ফিটনেস দেখতে হবে। আমি সবসময় মনে করি, কাউকে কিছু বলে দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু এটা স্পষ্ট করতে হবে যে দলের প্রত্যেক ক্রিকেটারকেই সমান চোখে দেখা হয়।” নিজের উদাহরণ টেনে মাহি বলেন, “২৪ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে আমার অভিষেক হয়েছিল। কিন্তু আমার বয়স নিয়ে কেউ কিছু বলতে পারে না।”
আরও পড়ুন:
বিশ্বকাপজয়ী অধিনায়ক মনে করছেন, ভারতীয় দলে অভিজ্ঞতার অত্যন্ত প্রয়োজন রয়েছে। বিরাট-রোহিতের নাম উল্লেখ না করলেও ধোনি বলেন, “বড় মঞ্চে কীভাবে আবেগ নিয়ন্ত্রণ করতে হয়, চাপের মুখে কীভাবে পরিস্থিতি সামলাতে হয়, সেগুলো বোঝার জন্য এমন ক্রিকেটারদের দরকার যারা ৮০-৮৫টা আন্তর্জাতিক ম্যাচ খেলেছে।” নাম না করে গৌতম গম্ভীর-অজিত আগরকরদের বার্তা দিয়ে মাহি বলেছেন, “যারা ভালো পারফর্ম করছে তারা থাকবে। যারা পারছে না তাদের তো যেকোন সময়ে দল থেকে বের করে দেওয়া যায়।” ধোনির স্পষ্ট বার্তা, স্রেফ বয়সের কারণে কাউকে দল থেকে বাদ দেওয়া যায় না।
উল্লেখ্য, টি-২০ ও টেস্ট থেকে বিরাট ও রোহিত দুজনেই অবসর নিয়েছেন। তাঁরা এখন একটা ফরম্যাটই খেলছেন। আর সেটাতেই জিততে চান। তিনি যে ২০২৭ বিশ্বকাপে খেলতে চান, সেটা রোহিতের ফিটনেসের দিকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া দেখেই বোঝা যায়। আর বিরাটও যেভাবে প্রতিটি ইনিংস যত্ন করে সাজিয়ে তুলছেন, তাতে তাঁর অভিসন্ধিও গোপন নেই। শেষ পর্যন্ত গম্ভীরের ম্যানেজমেন্ট ‘রো-কো’কে সুযোগ দেবে তো?
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কপিলকে ছুঁয়ে নজির জাদেজার, স্পিন অস্ত্রে বিরাট লিডেও শ্রীলঙ্কায় টেস্টজয়ে ভারতের কাঁটা বৃষ্টি!
-
‘ইন্ডাস্ট্রির দালাল, মেয়েদের ক্লায়েন্ট দেয়’, স্যান্ডি সাহাকে নিয়ে বিস্ফোরক ‘মা’ খ্যাত তিথি
-
বৃষ্টিতে ভিজে অফিসের এসির নিচে বসেছেন? ব্যাগে এই জিনিসগুলো না থাকলেই বাঁধবে অসুখ
-
হঠাৎই কিমের প্রতি ‘নরম’ ট্রাম্প! দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন মার্কিন প্রেসিডেন্ট
-
‘শিল্পে ভরিয়ে দেব, ফিরে আসুন’, পুরুলিয়া থেকে জঙ্গলমহলের পরিযায়ী শ্রমিকদের বার্তা মুখ্যমন্ত্রীর