সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রস টেলর যে তাঁকে ঘোরার সময়টুকুও দেবেন না জানতেন মহেন্দ্র সিং ধোনি৷ বাজের ক্ষিপ্রতায় তাই বল গ্লাভস ছোঁয়া মাত্র না দেখেই পাঠিয়ে দিয়েছিলেন উল্টোদিকে৷ আর সে বল উইকেট ছুঁয়ে যখন আলো জ্বলল, তখনও রস টেলরের ব্যাট ছোঁয়নি পপিং ক্রিজ৷ প্রায় অবিশ্বাস্য রান আউট করে বিশ্বের ক্রীড়াপ্রেমীদের তাক লাগালেন ভারতের ক্যাপ্টেন কুল৷ ইতিমধ্যেই সে রান আউটের ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়৷
ক’দিন আগেই বিরাট কোহলি দেশের এখনও পর্যন্ত সেরা উইকেট কিপারের তকমা তুলে দিয়েছিলেন ঋদ্ধিমান সাহাকে৷ অনেকেই সে সময় প্রশ্ন তুলেছিলেন, কিপার ধোনির কথা তিনি কি ভুলে গেলেন? আসলে ভারতীয় ক্রিকেটের সাম্প্রতিক রদবদলের মধ্যে কোহলির এ মন্তব্য ছিল বিশেষ ইঙ্গিতবাহী৷ তবে এদিনের ধোনি ম্যাজিক প্রমাণ করে দিল, সেরা উইকেট কিপারের শিরোপা এখনই বোধহয় ঋদ্ধিমানের মাথায় চাপানে যাবে না৷ এ কথা সত্যি যে, অধিনায়ক ধোনি বা ব্যাটসমান ধোনির সাফল্যের আলোয় অনেকটাই ঢাকা পড়ে গিয়েছেন উইকেট কিপার ধোনি৷ তবে যে কোনও সংকটের সময়ই জ্বলে উঠেছেন৷ কিপার হিসেবে নিজের অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে৷ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে শেষ বলে তাঁর রান আউট এখনও ক্রীড়াপ্রেমীদের চোখে ভাসছে৷ এদিনও সেরকমই এক চোখ ধাঁধানো রান আউট করলেন৷ কুলকার্নির থেকে বলটা পাওয়া মাত্র যে অসামান্য অনুমান ক্ষমতার পরিচয় দিয়ে বল উইকেটে রাখলেন, তার তুলনা মেলা ভার৷
রাঁচির ক্রীড়াপ্রেমীরা বলেন, এখানে মাঠে হাওয়ার চেয়ে বেশি চলে ধোনি৷ এ যে শুধু আবেগ নয়, এদিন মাহি ম্যাজিকে আবার যেন সে কথাই প্রমাণিত হল৷
দেখুন ভিডিও:
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ