Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১১ জুন ২০২৬
Bangladesh Cricket

জেদের বশে টি-২০ বিশ্বকাপ মিস! ড্যামেজ কন্ট্রোলে আগামীর দুই অধিনায়ক বেছে নিল বাংলাদেশ

আগামী দু'টি বিশ্বকাপের জন্য অধিনায়ক নির্বাচন করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৫, ২০২৬, ১৬:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৫, ২০২৬, ১৬:৪৮

options
link
জেদের বশে টি-২০ বিশ্বকাপ মিস! ড্যামেজ কন্ট্রোলে আগামীর দুই অধিনায়ক বেছে নিল বাংলাদেশ zoom
বাংলাদেশ ক্রিকেট দল। ফাইল ছবি।

নিজেদের জেদের বশে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হয়নি বাংলাদেশের। এর জন্য নিজেদের দেশের কাছে ভাবমূর্তি নষ্ট হয়েছে তাদের। এবার ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছে পদ্মাপারের দেশ। আগামী দু’টি বিশ্বকাপের জন্য অধিনায়ক নির্বাচন করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

বোর্ড অফ ডিরেক্টর্সের বৈঠকে দুই বিশ্বকাপের জন্য দু’জন অধিনায়ককে বেছে নিয়েছে বাংলাদেশ বোর্ড। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করবেন মেহেদি হাসান মিরাজ। অন্যদিকে, ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্বে থাকবেন লিটন দাস। ওয়ানডেতে সহ-অধিনায়কের দায়িত্বে নাজমুল হোসেন শান্ত। টি-টোয়েন্টিতে লিটনের ডেপুটি হিসাবে দেখা যাবে সাইফ হাসানকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, গত বছরের জুনে বাংলাদেশের ওয়ানডে দলকে নেতৃত্ব দিয়েছিলেন মেহেদি হাসান মিরাজ। তাঁকে আরও এক বছর অধিনায়ক হিসাবে দেখা যাবে। তাঁর নেতৃত্বে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সাফল্য পেয়েছে। গত বছর ওয়েস্ট ইন্ডিজ এবং চলতি বছর পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জিতেছে পদ্মাপারের দেশ। অন্যদিকে, নিরাপত্তাজনিত কারণকে অজুহাত করে ভারতে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেও এই ফরম্যাটে নেতৃত্বে বহাল থাকছেন লিটন।

তাছাড়াও কোচিং কাঠামো জোরদার করতে প্রাক্তন স্পিনার মহম্মদ রফিককে এক বছরের জন্য স্পিন বোলিং কোচ ও পরামর্শদাতা হিসাবে নিয়োগ করেছে বিসিবি। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম বোলার হিসাবে টেস্ট এবং ওয়ানডেতে ১০০ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে তাঁর। তিনি জাতীয় দল-সহ বিভিন্ন স্তরের ক্রিকেটারদের নিয়ে কাজ করবেন। উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা মনে করছেন তাড়াতাড়ি অধিনায়ক বেছে নেওয়ায় বিশ্বকাপের প্রস্তুতিতে সুবিধা হবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.