সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনকয়েক আগে টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন মিচেল স্টার্ক। এবার কি ওয়ানডেকেও বিদায় জানাচ্ছেন অজি পেসার? ২০২৭-র বিশ্বকাপ কি তিনি খেলবেন? সেই নিয়ে মুখ খুললেন ৩৫ বছর বয়সি পেসার।
তিনি বলছেন, “আমি জানি, আমার জন্য কোন ফরম্যাটটা সঠিক। কিন্তু এটাও আমাকে মাথায় রাখতে হচ্ছে, আমি যদি ২০২৭-র পরিকল্পনার মধ্যে না থাকি তাহলে জায়গা আটকে রাখব না। তবে আমি এখনও ওয়ানডে দলকে বহুভাবে সাহায্য করতে পারি। আমি বিষয়টা নিয়ে অনেক ভেবেছি। আমার বয়স এখন ৩৫। টেস্ট সবসময় আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল। সবসময় তাই থাকবে। সেই জন্যই মনে হয়েছে টি-টোয়েন্টিকে বিদায় জানানোর এটাই আদর্শ সময়।”
সেপ্টেম্বরের শুরুতেই টি-টোয়েন্টি থেকে অবসর নেন স্টার্ক। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী স্টার্ক। ৬৫ ম্যাচে তুলেছেন ৭৯ উইকেট। অস্ট্রেলিয়ার হয়ে ২০২১-এ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যা অস্ট্রেলিয়ার জন্য বড়সড় ধাক্কা বলে মনে করছেন অনেকে। তবে স্টার্ক পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ২০২৭-র ওয়ানডে বিশ্বকাপ ও টেস্ট ক্রিকেটকে গুরুত্ব দিতেই তাঁর এই সিদ্ধান্ত।
তাছাড়া স্টার্কের বক্তব্য, বিশ্বকাপের আগে যাতে অস্ট্রেলিয়া বোলিং লাইন আপ গুছিয়ে নিতে পারে, তাই ৬ মাস আগেই সরে দাঁড়িয়ে ছিলেন। ৩৫ বছর বয়সি তারকা পেসার আরও বলেছিলেন, “ভারতে আমাদের সফর আছে, অ্যাসেজ আছে, ২০২৭-এ ওয়ানডে বিশ্বকাপ আছে। আমার মনে হয় টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ানোয় সেগুলোতে আরও তরতাজা হয়ে নামতে পারব। ফিটনেসও ধরে রাখতে পারব। আশা করছি, সেখানে ভালো খেলব।”
সর্বশেষ খবর
-
‘ভুয়ো’ প্রকল্প দেখিয়ে ১৩১ কোটি আদায়! কলকাতা-সহ দেশের ২০ জায়গায় তল্লাশি ইডির
-
যত কাণ্ড রেজিনগরে! ‘বাঁশি’ হাতছাড়া হতেই গর্জে উঠলেন হুমায়ুন-পুত্র, মনে করালেন ২০১৬-র ‘ইতিহাস’
-
ট্রাম্পের রোষানলে বাক স্বাধীনতা! ‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমকে ‘নিষিদ্ধ’ ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের
-
‘লর্ডে’র ব্যাটে লর্ডসে সেঞ্চুরি, ২২ গজে মায়ের টোটকা! টিভি শোয়ের অভিষেকে সিক্রেট ফাঁস রোহিতের
-
ভাষা-ধর্মের নামে বিভেদ নয়, রাধাষ্টমীর সন্ধ্যায় ঐক্যের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর