রাজর্ষি গঙ্গোপাধ্যায়: তাঁর উপর কি আস্থা হারিয়েছেন জাতীয় নির্বাচকরা? এর উত্তর পাওয়া কঠিন। কিন্তু বারবার যেভাবে মহম্মদ শামির প্রতি মুখ ফিরিয়ে নিচ্ছেন তাঁরা, তাতে এ প্রশ্ন উঠতে বাধ্য। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণা হয়েছে। তাতে রনজিতে ভালো খেলেও জায়গা হয়নি শামির। তবে হাল না ছেড়ে রনজির মঞ্চেই ‘বঞ্চনা’র জবাব দিতে তৈরি তিনি।
এই একই দিনে ৮ নভেম্বর সুরাটে শুরু হতে চলা রেলওয়েজের বিরুদ্ধে রনজি ট্রফি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলা। এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে মহম্মদ শামিকে। তবে ১৫ নভেম্বর কল্যাণীর বাংলা ক্রিকেট অ্যাকাডেমির মাঠে হতে চলা অসমের বিরুদ্ধে ম্যাচে তিনি ফিরবেন। ওই একই সময় ইডেন গার্ডেন্সে চলবে ভারত বনাম দক্ষিণ আফিকা প্রথম টেস্ট। সেই ম্যাচে শামি কেমন খেলেন, সেদিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।
উল্লেখ্য, রনজির প্রথম ম্যাচে ৭ উইকেট তোলার পর দ্বিতীয় ম্যাচে গুজরাটের বিরুদ্ধে ৮ উইকেট নেন তারকা পেসার। তার মধ্যে দ্বিতীয় ইনিংসে ‘পাঞ্জা’ অর্থাৎ ৫ উইকেট। ভারতীয় দলে এখন তিনি ব্রাত্য। তবে ফিটনেস সংক্রান্ত সমস্যা নেই বলেই ঘরোয়া ক্রিকেটে খেলছেন। ওভারের পর ওভার বলও করছেন। ফিট না থাকলে কি সেটা সম্ভব হত? অথচ টিম ইন্ডিয়ার নির্বাচকপ্রধান অজিত আগরকরের দাবি ছিল, তাঁকে নিয়ে বিসিসিআইয়ের কাছে নাকি কোনও তথ্য নেই। এসব ধোঁয়াশাপূর্ণ মন্তব্যের মাঝেও রনজিতে উজ্জ্বল তারকা পেসার। এমনকী বাংলা বনাম গুজরাট ম্যাচ উপলক্ষে ইডেনে এসেছিলেন নির্বাচক দলের সদস্য রুদ্রপ্রতাপ সিং।
অনেকেই ভেবেছিলেন, দক্ষিণ আফ্রিকার হয়তো তিনি সুযোগ পাবেন। কিন্তু কোথায় কী? সুযোগ দেওয়া হল না তাঁকে। অনেকেই আবার মনে করছেন, ত্রিপুরার বিরুদ্ধে শামি ভালো পারফরম্যান্স করলে তিনি হয়তো সুযোগ পেতেন। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষবার ভারতীয় দলে দেখা গিয়েছিল তাঁকে। তারপর থেকে ছবিটা বদলে গিয়েছে। ‘অজ্ঞাত’ কোনও কারণে পারফরম্যান্স করেও ভারতীয় দলে সুযোগ পাচ্ছেন না। শুধু দেশের নয়, বিশ্বের অন্যতম সেরা একজন পেসার শামি। এই সহজ সত্যটা নির্বাচকরা হয়তো আর বিশ্বাস করতে চাইছেন না বলেই তাঁকে ব্রাত্য করে রাখা হচ্ছে, বারবার।
রেলওয়েজের বিরুদ্ধে বাংলা স্কোয়াড:
শাহবাজ আহমেদ, সুদীপ ঘরামি, অনুষ্টুপ মজুমদার, সুমন্ত গুপ্ত, সৌরভ সিং, শাকির হাবিব গান্ধী, শুভম চট্টোপাধ্যায়, অগ্নিভ পান, আদিত্য পুরোহিত, বিশাল ভাটি, রাহুল প্রসাদ, সুরজ সিন্ধু জয়সওয়াল, ঈশান পোড়েল, মহম্মদ কাইফ, সুমিত মোহন্ত, বিকাশ সিং, কণিষ্ক শেঠ।
সর্বশেষ খবর
-
আমজনতার পকেটে ধাক্কা! ক্যানসারের ওষুধের মূল্যবৃদ্ধিতে ‘হ্যাঁ’ মোদি সরকারের
-
‘হিংস্র আলিয়াকেই পছন্দ’, দীপিকা চক্ষুশূল হলেও রণবীরপত্নীকে তৈলমর্দন ‘অ্যানিম্যাল’ সন্দীপ রেড্ডি ভাঙ্গার!
-
‘ট্রাম্প না থাকলে সম্ভবই হত না’, আমেরিকায় বিশ্বকাপ বিতর্ক নিয়ে আজব সাফাই ফিফা প্রেসিডেন্টের
-
রাস্তায় সরকারি বাস বাড়ানোই লক্ষ্য, দায়িত্ব নিয়ে সুভাষ চক্রবর্তীকে মনে করলেন অর্জুন
-
এখনই সরাসরি যোগ নয়, কংগ্রেসের সঙ্গে সর্বস্তরে জোট চান মমতা