Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
Mohammed Shami

অস্ট্রেলিয়া নয়, শামি চললেন বেঙ্গালুরু, জাতীয় দলে ফিরবেন কবে?

আপাতত বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেই ট্রেনিং করবেন তারকা পেসার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১২, ২০২৪, ১৭:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১২, ২০২৪, ১৭:০৭

options
link
অস্ট্রেলিয়া নয়, শামি চললেন বেঙ্গালুরু, জাতীয় দলে ফিরবেন কবে? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহম্মদ শামি কবে অস্ট্রেলিয়া যাবেন, তা নিয়ে ধোঁয়াশাই থেকে গেল। বাংলার হয়ে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে খেলছিলেন শামি। বরোদার কাছে হেরে বাংলার টি-টোয়েন্টি অভিযান শেষ হয়ে গিয়েছে। প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল টি-টোয়েন্টির পরই শামি অস্ট্রেলিয়া উড়ে যাবেন। কিন্তু আপাতত সেরকম কোনও পরিস্থিতি তৈরি হয়নি। শামি কবে অস্ট্রেলিয়া যাবেন, সেই ব্যাপারে পরিষ্কার করে কিছু বলা যাচ্ছে না। আপাতত বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেই ট্রেনিং করবেন তিনি।

চোট কাটিয়ে ফিরে এসে রনজিতে বল করেছেন। তার পর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ধারাবাহিকভাবে উইকেট তুলছেন শামি। এমনকী বাংলার হয়ে ব্যাট হাতেও ঝড় তুলেছেন। তবু অস্ট্রেলিয়ায় এখনই পাড়ি দেওয়া হচ্ছে না শামির। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তিনি টেস্টের দীর্ঘ স্পেলের ধকল সামলাতে পারবেন কিনা, তা নিয়ে প্রশ্নচিহ্নের সদুত্তর মেলেনি। সেই সঙ্গে উঠে আসছে আরেকটি প্রসঙ্গও। দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে এবং অস্ট্রেলিয়ায় শামির খেলা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন রোহিত। তাঁর এই মন্তব্যে বেশ বিরক্তই হয়েছিলেন শামি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, ১৪ ডিসেম্বর থেকে গাব্বায় তৃতীয় টেস্ট শুরু হচ্ছে। ওই টেস্টে যে শামির খেলার কোনও সম্ভাবনাই নেই, বলে দেওয়া যায়। বঙ্গ পেসার অস্ট্রেলিয়ায় গেলেও শেষ দুটো টেস্টে খেলবেন। ভারতীয় বোর্ডে খবর নিয়ে জানা গেল যে, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে ফিটনেস রিপোর্ট যাবে ভারতীয় টিমের কাছে। এনসিএ-র সবুজ-সঙ্কেত পাঠিয়ে দিলেই, শামিকে ডেকে নেওয়া হবে অস্ট্রেলিয়ায়। ২১ ডিসেম্বর থেকে বিজয় হাজারে ট্রফি শুরু হচ্ছে। শামি অস্ট্রেলিয়ায় না গেলে বাংলার হয়ে খেলবেন সেই প্রতিযোগিতায়। কিন্তু কবে এনসিএ থেকে সবুজ সংকেত পাবেন তারকা পেসার? ঝুলছে হাজারো প্রশ্নচিহ্ন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.