সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বই (Mumbai) হল ভারতীয় ক্রিকেটের (Indian Cricket) মক্কা। শোনা যায় মুম্বইয়ে (Mumbai Police) প্রতি পরিবারে একজন ভাল ক্রিকেটারের জন্ম হয়। সেটা যে খুব ভুল নয় সেটা প্রমাণ করে দিলেন এক পুলিশ অফিসার।
সম্প্রতি একটি মুম্বইয়ের এক খুদে ক্রিকেটারদের নেটে বোলিং করছেন এক পুলিশ অফিসার। দেখে মনেই হচ্ছে তিনি কর্মরত। কারণ তাঁর কোমরে দেখা যাচ্ছে পিস্তল। এমনকী উর্দি পরে খুব সহজ স্বাভাবিকভাবে তিনি বোলিং করছেন ফুল রান আপে।
[আরও পড়ুন: Eden Gardens Fire: ইডেনে অগ্নিকাণ্ডে অন্তর্ঘাতের তত্ত্ব উড়িয়ে দিলেন সিএবি সভাপতি স্নেহাশিস]
View this post on Instagram
সেই পুলিশ অফিসারের রান আপ দেখে মনেই হচ্ছে তিনি রীতিমতো ক্রিকেটের মধ্যে রয়েছেন। অদ্ভুত নিশানায় তিনি খুদে ব্যাটাররা উইকেট তুলে নিচ্ছেন। ছিটকে দিচ্ছেন স্টাম্প।
এখনও মুম্বাইয়ের শিবাজী পার্কে গেলে দেখা যায় অফিস যাত্রীরাও কাজের ফাঁকে কোনও ক্রিকেট ম্যাচ দেখছেন। দেখা এক বিষয়। কিন্তু একজন পুলিশ কাজের ফাঁকে নেটে বোলিং করে তাক লাগিয়ে দিচ্ছেন। এটা খুব একটা দেখা যায় না। তাই এই ভিডিও দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে।
[আরও পড়ুন: ICC ODI World Cup 2023, Rohit Sharma: লক্ষ্য স্থির, ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন রোহিত]
সর্বশেষ খবর
-
মন্দারমণির উত্তাল সমুদ্রে বড় অঘটন, স্নানে নেমে মৃত ১, খোঁজ নেই আরও এক পর্যটকের
-
বিমানবন্দরের ধাঁচে গড়ে উঠবে হাওড়া স্টেশন, থাকবে আধুনিক সুবিধা! পরিদর্শনে মন্ত্রী
-
আরাবুলের গাড়ি লক্ষ্য করে বোমা! কপাল জোরে প্রাণরক্ষা ভাঙড়ের ‘তাজা’ নেতার
-
ওড়িশা উপকূলে ডুবল পানামার পতাকাধারী জাহাজ! ২৪ নাবিকের খোঁজে তল্লাশি
-
রাজস্থানের ৬১১ সরকারি স্কুলের নিজস্ব ভবনই নেই! ‘আরশোলা’দের কর্মসূচির মাঝেই প্রকাশ্যে রিপোর্ট