সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলে রাখা যাবে না বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে। ইতিমধ্যেই কলকাতা নাইট রাইডার্সকে সেই নিয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার মুখ খুলল কেকেআর। শাহরুখ খানের দল বোর্ডের নির্দেশের সঙ্গে সম্মতি জানিয়ে বার্তা দিয়েছে, সমস্ত নিয়ম যথাযথ পালন করে মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়া হয়েছে।
ওপার বাংলায় মৌলবাদীদের আগ্রাসন আর ধর্মের নামে হানাহানিতে নিরাপত্তাহীনতায় ভুগছে সংখ্যালঘুরা। জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে দীপু দাসকে। বাংলাদেশে হিন্দুহত্যার প্রতিবাদে শামিল ভারত। ওপার বাংলার ঘটনাপ্রবাহের আঁচ পড়েছে এদেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যেও। এ বছর রেকর্ড ৯.২ কোটি টাকায় বাংলাদেশের অন্যতম সেরা পেসারকে দলে নিয়েছিল নাইটরা। কিন্তু মুস্তাফিজুরকে খেলানোয় প্রবল আপত্তি হিন্দুত্ববাদী দলগুলির। এই নিয়ে তীব্র বিতর্ক চলছে। এমনকী নাইট মালিক শাহরুখ খানকে ‘দেশদ্রোহী’, ‘বেইমান’ বলা হচ্ছে।
এবার বোর্ডের নির্দেশ নিয়ে কেকেআরের তরফ থেকে বলা হয়েছে, ‘আইপিএলের নিয়ামক সংস্থা বিসিসিআইয়ের তরফ থেকে আসন্ন মরশুমের দল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দিতে বলা হয়েছে। বিসিসিআইয়ের নির্দেশিকার পর আলোচনা করে ও সমস্ত নিয়ম মেনে সেই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। আইপিএলের নিয়ম অনুসারে বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে বদলি প্লেয়ার নেওয়ার অনুমতি দিয়েছে। এই বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’
এবারের আইপিএলে একমাত্র বাংলাদেশি মুস্তাফিজুরই। নিজেদের অবস্থান আগেই স্পষ্ট করে দিয়েছে বিসিসিআই। বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া স্পষ্ট বলেছেন, “সাম্প্রতিক পরিস্থিতিতে বিসিসিআই থেকে কেকেআরকে নির্দেশ দেওয়া হয়েছে, তাদের বাংলাদেশি প্লেয়ার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হবে। তবে বিসিসিআই এটাও তাদের বলেছে যদি তারা কোনও বিকল্প প্লেয়ার চায়, তাহলে সেক্ষেত্রে বোর্ড সেটার অনুমতি দেবে।”
KKR Media Advisory. pic.twitter.com/ZUZB620Uv7
— KolkataKnightRiders (@KKRiders) January 3, 2026
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!