Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৩০ আগস্ট ২০২৬

ব্যাটে-বলে সমান দাপট, নাগপুরে ইনিংসে জয় ভারতের

কোহলির ডাবল, দ্রুততম ৩০০ উইকেটের শৃঙ্গে অশ্বিন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০১৯, ১৪:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০১৯, ১৪:৩৭

options
link
ব্যাটে-বলে সমান দাপট, নাগপুরে ইনিংসে জয় ভারতের zoom
Advertisement

শ্রীলঙ্কা: ২০৫ ও ১৬৬

ভারত: ৬১০/৬ ডিঃ

Advertisement

ভারত জয়ী ইনিংস ও ২৩৯ রানে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইডেনে অল্পের জন্য হাতছাড়া হয়েছে জয়। শেষ দিনে অল্প অল্প করে সময় নষ্ট করে হার বাঁচিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু নাগপুরে আর সেই সুযোগটাই লঙ্কা বাহিনীকে দিল না টিম ইন্ডিয়া। চতুর্থ দিনের শুরুতেই ভারতীয় বোলারদের দাপটে ১৬৬ রানে গুটিয়ে গেলেন চান্ডিমালরা। বিরাটদের জয় ইনিংস ও ২৩৯ রানে। সেই সঙ্গে তিন টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। এদিকে, এই ম্যাচে মোট আট উইকেট নিয়ে দ্রুততম তিনশ উইকেটের শৃঙ্গে পৌঁছলেন রবিচন্দ্রন অশ্বিন।

[বিশ্বের একমাত্র অধিনায়ক হিসেবে টেস্টে নয়া নজির বিরাটের]

তৃতীয় দিনের শেষেই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল ভারতের জয়। প্রথম ইনিংসে ৪০৫ রানে এগিয়ে ভারত। দুরন্ত ফর্মে থাকা অশ্বিন-জাদেজা জুটির সামনে এই লঙ্কাবাহিনী যে চতুর্থ এবং পঞ্চম দিন যুদ্ধ করে ম্যাচ বাঁচিয়ে দেবে, তা হয়ত ভাবেননি অতি বড় শ্রীলঙ্কা সমর্থকও। ফল যা হওয়ার তাই হল, তৃতীয় দিনের শেষবেলাতেই এক উইকেট হারাল তাঁরা। তবে স্পিন নয়, সামির চোটের কারণে দলে আসা ইশান্ত শর্মাই প্রথম ধাক্কাটি দিয়েছিলেন। রবিবার খেলা শেষের সময় শ্রীলঙ্কার রান ছিল এক উইকেটে ২১। তখনও ভারত এগিয়ে ছিল ৩৮৪ রানে। আর চতুর্থ দিনে ভারতের জয়টা ছিল স্রেফ সময়ের অপেক্ষা। খেলা শুরু হতেই একের পর এক উইকেট তুলে নিতে থাকে ভারতীয় বোলাররা। শুরুটা রবীন্দ্র জাদেজা করলেও এরপর একে একে আসরে নামেন উমেশ যাদব, ইশান্ত শর্মা, অশ্বিনরা। ভারতীয় বোলারদের দাপটে ১৬৬ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক দীনেশ চান্ডিমাল। তাঁর সংগ্রহ ৬১ রান।

ইডেন টেস্টে একটিও উইকেট পাননি স্পিনাররা। যা চিন্তায় রেখেছিল অধিনায়ক বিরাটকে। কারণ ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটিই প্রথম টেস্ট ছিল, যেখানে একটিও উইকেট পাননি স্পিনাররা। কিন্তু নাগপুরে ফের একবার স্বমহিমায় অশ্বিন-জাদেজা স্পিন জুটি। জামথায় দু’ইনিংস মিলিয়ে দু’জনের সংগ্রহ মোট ১৩টি উইকেট। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ইনিংসে চার উইকেটের পর এই ইনিংসে তাঁর একার ঝুলিতেই এসেছে চারটি উইকেট। এর পাশাপাশি ম্যাচের শেষদিকে গামাগের উইকেটটি তুলে নেওয়ার পরই রেকর্ডবুকে নিজের নাম লেখালেন অশ্বিন। ডেনিস লিলিকে টপকে দ্রুততম তিনশ উইকেটের মাইলস্টোন ছুঁলেন তিনি।

শুধু বোলিং নয়, এই টেস্টে বিরাটের প্রাপ্তি কিন্তু অনেক। বোলিংয়ে যেমন স্পিনাররা, তেমনি ব্যাটিংয়ে চেতেশ্বর পূজারা, মুরলি বিজয় এবং রোহিত শর্মার শতরান অনেকটাই স্বস্তি দেবে তাঁকে। এক বছরেরও বেশি সময় পর প্রথম শ্রেণির ক্রিকেটের বাইশ গজে নেমে কামাল করলেন মুম্বইকর। চার বছর পর টেস্টে তৃতীয় সেঞ্চুরি হাঁকালেন রোহিত। এছাড়া অধিনায়ক নিজেও করেছেন দ্বি-শতরান। ভেঙেছেন একাধিক রেকর্ড। রবিবার অধিনায়ক বিরাট ১৯ তম সেঞ্চুরি করা মাত্রই তৈরি হয় ইতিহাস। আন্তর্জাতিক আঙিনায় প্রথম অধিনায়ক হিসেবে এক ক্যালেন্ডার বর্ষে দশটি শতরানের নজির গড়লেন তিনি। পাশাপাশি টপকালেন প্রাক্তন অজি অধিনায়ক পন্টিং এবং প্রাক্তন প্রোটিয়া নেতা গ্রেম স্মিথকে। আবার অধিনায়ক হিসেবে পাঁচ নম্বর ডাবল সেঞ্চুরি করে ব্রায়ান লারার রেকর্ডও ছুঁলেন। প্রস্তুতির সময় কম হলেও কঠিন দক্ষিণ আফ্রিকা সফরের আগে ব্যাটিং-বোলিং উভয় বিভাগে খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্সে কিছুটা হলেও স্বস্তিতেই থাকলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

[ভূ-স্বর্গে দাঁড়িয়েই ভারত-পাক সিরিজ নিয়ে মুখ খুললেন ধোনি]

ছবি সৌজন্য: বিসিসিআই

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.