Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
Naseem Shah

মাঠে মুখ্যমন্ত্রীকে রানির মতো সম্মান কেন? বিতর্ক উসকে বিপাকে নাসিম, পড়বেন নির্বাসনের মুখে!

পাকিস্তান সুপার লিগ যেন ক্রিকেট দুনিয়ার কাছে হাসির খোরাক হয়ে উঠেছে। একদিকে ফাঁকা গ্যালারি, অন্যদিকে নাটকের পর নাটক! পিএসএল নিয়ে নানান ঘটনা এখন শিরোনামে। যা নিয়ে বইছে ট্রোলের বন্যা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৭, ২০২৬, ১৭:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৭, ২০২৬, ১৭:৩৩

options
link
মাঠে মুখ্যমন্ত্রীকে রানির মতো সম্মান কেন? বিতর্ক উসকে বিপাকে নাসিম, পড়বেন নির্বাসনের মুখে! zoom
Advertisement

পাকিস্তান সুপার লিগ যেন ক্রিকেট দুনিয়ার কাছে হাসির খোরাক হয়ে উঠেছে। একদিকে ফাঁকা গ্যালারি, অন্যদিকে নাটকের পর নাটক! পিএসএল নিয়ে নানান ঘটনা এখন শিরোনামে। যা নিয়ে বইছে ট্রোলের বন্যা। পিএসএলে ম্যাচের মাঝেই সাদা বল হয়ে গিয়েছিল গোলাপি। আজব কাণ্ডে নেটপাড়ায় হইচই পড়ে গিয়েছিল। এবার চরিত্রের নাম নাসিম শাহ (Naseem Shah)। এক পোস্টেই যেন ম্যাচের বাইরে আরেক ম্যাচ শুরু করে দিলেন তিনি। যার জেরে তাঁকে নির্বাসনের মুখে পড়তে হতে পারে। 

ঠিক কী হয়েছে? বৃহস্পতিবার পিএসএলে মুখোমুখি হয়েছিল গতবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স এবং হায়দরাবাদ কিংসমেন। ঘটনার সূত্রপাত এই ম্যাচেই। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাকিস্তানের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজ। তাঁকে স্বাগত জানান পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তাঁকে ঘিরে ছিল জমকালো আপ্যায়ন। যা দেখে নাসিম শাহর ‘ইন-সুইং’ প্রশ্ন, ‘কেন তাঁকে লর্ডসের রানির মতো সম্মান দেওয়া হচ্ছে?’ এক্স হ্যান্ডেল থেকে তাঁর এই পোস্ট ভাইরাল হয়ে যায়। পিসিবি’র একটি পোস্ট রিটুইট করেছিলেন তিনি। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই এক লাইনেই সোশাল মিডিয়ায় ছক্কার বন্যা বয়ে যায়! কেউ তাঁকে বললেন সাহসী। কেউ বললেন ‘ওভারপিচড’। কিন্তু নাটক তখনও বাকি। কিছুক্ষণের মধ্যেই পোস্ট উধাও। আর নাসিমের নতুন ‘ডিফেন্সিভ শট’, ‘আমার এই অ্যাকাউন্টটি সম্প্রতি হ্যাক হয়েছিল। এখন তা সফলভাবে পুনরুদ্ধার করা হয়েছে।’ তিনি স্পষ্ট করেন, এটা কোনও ব্যক্তিগত মন্তব্য নয়, বরং নিরাপত্তা লঙ্ঘনের ফল। এরপর যা হওয়ার তাই হয়। নেটিজেনদের ‘কমেন্ট্রি বক্স’ সরগরম হয়ে ওঠে।

কেউ বলেন, ‘বাউন্সারটা নিজের দিকেই ফিরে এল নাকি?’ কেউ লেখেন, ‘হ্যাকড বলেই কি এত স্ট্রেট ড্রাইভ!’ আরেক ইউজার লেখেন, ‘ডিলিট করার স্পিড দেখে মনে হচ্ছে টি-২০ মুড অন!’ আরেক নেটিজেন লেখেন, ‘এবার নতুন ফরম্যাট। পোস্ট, ডিলিট, এক্সপ্লেইন!’ একজন তো লিখেই ফেললেন, “নাসিম বললেন, ‘আমি বলিনি’। কিন্তু ফোন বলল, ‘আমিও না’!” অন্য জনের কথায়, ‘সত্যি বলেই হয়তো চাপ পড়েছে।’ ঘটনা হল, নাসিম শাহকে কি নির্বাসনের মুখে পড়তে হবে? একটি প্রতিবেদন অনুসারে, এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অনেকেই দাবি করছেন, পোস্টটির প্রতিক্রিয়া দেশের বৃহত্তর রাজনৈতিক উত্তেজনার সঙ্গে সম্পর্কিত। উল্লেখ্য, রাওয়ালপিন্ডিজের হয়ে মাঠে নামবেন তিনি। দলের পেস অ্যাটাকের অন্যতম ভরসার নাম নাসিম। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.