সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে ২০টি দল ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে, তা ইতিমধ্যেই স্থির হয়ে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হবে বিশ্বকাপ। ৪-৩০ জুন পর্যন্ত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই বিশ্বকাপের লোগো উন্মোচন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।
প্রতিটি বিশ্বকাপের লোগোতে আয়োজক দেশের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি তুলে ধরা হয়। ২০২৪ সালের বিশ্বকাপেও একই ভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সংস্কৃতি, ঐতিহ্য তুলে ধরা হয়েছে।
[আরও পড়ুন: মধ্যস্থতাকারী পন্টিং, দুই অজি তারকার সম্পর্কের বরফ গলাতে আসরে প্রাক্তন অধিনায়ক]
লোগো উন্মোচন উপলক্ষে ১ মিনিট ৩০ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে আইসিসি। সেই ভিডিও পোস্ট করা হয়েছে এক্স হ্যান্ডলে। ভিডিওর ক্যাপশন হিসেবে লেখা হয়েছে, টি-টোয়েন্টি ক্রিকেটকে ব্যাখ্যা করে যে তিনটি জিনিস–ব্যাট, বল এবং এনার্জি, তাদের সমাহারেই তৈরি করা হয়েছে আইসিসি লোগো। গ্রাফিক্স শৈলীর মাধ্যমে ব্যাট ও বলকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা এককথায় দুর্দান্ত।
বিশ্বকাপে খেলবে যে ২০টি দল- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ, নামিবিয়া, উগান্ডা, কানাডা, নেপাল, ওমান, পাপুয়া নিউ গিনি, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র।
Created from the three things that define T20I cricket – Bat, Ball, and Energy! 🤩
A striking new look for the ICC T20 World Cup 🏆 💥 ⚡️#T20WorldCup pic.twitter.com/kflsHr81eN
— ICC (@ICC) December 7, 2023
[আরও পড়ুন: শাহিনদের পর রিঙ্কুরাও! মাথায় সুটকেস বইতে হল ভারতীয় ক্রিকেটারদের, ভাইরাল ভিডিও]
সর্বশেষ খবর
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
মমতার জোটের ডাক উপেক্ষা! উপনির্বাচনে নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি