সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডেভিড ওয়ার্নার (David Warner) ও মিচেল জনসনের (Mitchell Johnson) মধ্যে সম্পর্কের বরফ গলানোর জন্য ডাকা হয়েছে রিকি পন্টিংকে (Ricky Ponting)। মধ্যস্থতা করবেন তিনি। দুজনের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, সেই দূরত্ব দূর করবেন পন্টিং।
অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্ট সিরিজের দল নির্বাচন নিয়ে যত কাণ্ড। জনসন ও ওয়ার্নারের মধ্যে মুখ দেখাদেখি প্রায় বন্ধ হওয়ার জোগাড়। পন্টিং দুজনকে নিয়ে বসবেন। আলাপ আলোচনার মাধ্যমে দূরত্ব দূর করবেন। পন্টিংকে বলতে শোনা গিয়েছে, ”দুজনকে নিয়ে আলাদা করে বসতে হবে। মধ্যস্থতাকারী হিসেবে আমাকে প্রস্তাব দেওয়া হয়েছে। আমি দুজনকে নিয়ে আলাদা করে বসব। মিডিয়ার সামনে বিস্ফোরণ না ঘটিয়ে কথাবার্তার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। বহুদিন আগে থেকেই শুরু হয়েছিল এই সমস্যা। আমার মনে হয় সম্পর্ক খারাপ হওয়ার পর থেকে দুজনে আলাদা করে বসেনি।”
[আরও পড়ুন: ‘আইকন’ শচীনের ১০০টি শতরানের নজির ভাঙতে পারবেন বিরাট? মনের কথা বলে দিলেন ব্রায়ান লারা]
একসময়ের সতীর্থের সঙ্গে সম্পর্ক এখন তলানিতে এসে ঠেকেছে। আর তার জেরেই ধারাভাষ্যের চাকরি হারাতে হল প্রাক্তন অজি তারকাকে। পাকিস্তান-অস্ট্রেলিয়া (Pakistan-Australia) টেস্ট সিরিজ শুরু হতে চলেছে ১৪ ডিসেম্বর। সেই সিরিজে ধারাভাষ্য দেওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার মিচেল জনসনের। কিন্তু ডেভিড ওয়ার্নারের সঙ্গে ঝামেলার জন্য ধারাভাষ্যকারদের প্যানেল থেকেই বাদ পড়েছেন জনসন। ধারাভাষ্যকারদের যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে মার্ভ হিউজ, ওয়াসিম আক্রম এবং মার্ক টেলরের নাম থাকলেও কোথাও নেই মিচেল জনসনের নাম।
[আরও পড়ুন: শাহিনদের পর রিঙ্কুরাও! মাথায় সুটকেস বইতে হল ভারতীয় ক্রিকেটারদের, ভাইরাল ভিডিও]
সর্বশেষ খবর
-
বারবার সতর্ক করেছিল সিআইএ, কান দেয়নি ওয়াশিংটন! রোখা যেত ৯/১১
-
অন্তর্বাস খুলিয়ে গোপনাঙ্গে হাত! তল্লাশির নামে হাওড়ায় শিক্ষিকাদের ‘হেনস্তা’
-
তারাতলাকাণ্ডে ধৃত কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ
-
‘জোড়াফুলেই লড়ব’, প্রতীক-যুদ্ধে ঋতব্রতর ‘বাপের সম্পত্তি’র পালটা মমতাপন্থী সাংসদ কল্যাণের
-
ন্যাশনাল ক্রাশ! কেন ইচ্ছা থাকলেও বিয়ে করতে পারেননি প্রেসিডেন্ট মুর্মুর প্রাক্তন এডিসি ঋষভ?