Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Nitish Reddy

টিম ইন্ডিয়ায় ফের চোটের ধাক্কা! হার্দিকের পর ছিটকে গেলেন আরেক তারকা ক্রিকেটার, বদলি কে?

ফের চোট সমস্যা ভারতীয় দলে। এর আগে হার্দিক পাণ্ডিয়া চোটের জন্য আয়ারল্যান্ড সিরিজ থেকে ছিটকে গিয়েছেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৩, ২০২৬, ১৬:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৩, ২০২৬, ১৬:১৮

options
link
টিম ইন্ডিয়ায় ফের চোটের ধাক্কা! হার্দিকের পর ছিটকে গেলেন আরেক তারকা ক্রিকেটার, বদলি কে? zoom
Advertisement

ফের চোট সমস্যা ভারতীয় দলে। এর আগে হার্দিক পাণ্ডিয়া চোটের জন্য আয়ারল্যান্ড সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। এবার একই সমস্যা নীতীশ কুমার রেড্ডির। পায়ের চোটে আয়ারল্যান্ড সিরিজ থেকেই ভারতীয় অলরাউন্ডার ছিটকে গিয়েছেন বলে খবর। সম্ভবত ইংল্যান্ডেও খেলতে পারবেন না। কবে মাঠে ফিরবেন, তা এখনই বলা যাচ্ছে না। নীতীশের বদলি হিসেবে পাঞ্জাব কিংসের ক্রিকেটারকে দলে নেওয়া আছে।

লখনউয়ে আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে চোট পেয়েছিলেন নীতীশ। এমআরআই করে জানা গিয়েছে, তাঁর বাঁপায়ের পেশিতে চোট লেগেছে। বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে পরবর্তী পরীক্ষানিরীক্ষা ও চিকিৎসা চলবে। কিন্তু এই পরিস্থিতিতে আয়ারল্যান্ডে যেতে পারবেন না নীতীশ। ইংল্যান্ড সিরিজ থেকেও তাঁর ছিটকে যাওয়ার সম্ভাবনাই বেশি। সংবাদসংস্থা পিটিআই নীতীশের মেডিক্যাল বুলেটিন উদ্ধৃত করে জানিয়েছে, তাঁকে অন্তত ৪ সপ্তাহ বিশ্রাম নিতে হবে। ২৬ তারিখ থেকে আয়ারল্যান্ডের দু’টি টি-টোয়েন্টি ম্যাচ। সেখানে অভিষেক হবে বৈভব সূর্যবংশীর। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি ও দু’টি ওয়ানডে ম্যাচ আছে।

Advertisement

নীতীশের বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে পাঞ্জাব কিংসের ক্রিকেটার সূর্যাংশ শেডগেকে। ২৩ বছর বয়সি ক্রিকেটার আইপিএলে ৭ ম্যাচে ১৫৮ রান করেছেন। স্ট্রাইক রেট ১৭৫-র উপরে। এরপর ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজে রান পেয়েছেন। মিডিয়াম পেস বোলিংয়ে দু’টি উইকেটও তোলেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও ভালো খেলেছেন। তাঁকেই নীতীশ রেড্ডির বিকল্প হিসেবে ঘোষণা করা হয়েছে।

এর আগে চোটের জন্য ছিটকে গিয়েছেন হার্দিক পাণ্ডিয়াও। পিঠের চোটের জন্য আইপিএলে অনেকগুলো ম্যাচ খেলতে পারেননি। বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে তাঁর রিহ্যাব চলছিল। অনুমান ছিল, আফগানিস্তান সিরিজে ফিট হার্দিককে দেখা যাবে। কিন্তু পায়ের মাংসপেশিতে চোট পান। এখনও ১০ ওভার বল করার মতো অবস্থায় আসতে পারেননি হার্দিক। তার জন্য এখনও অনেকটা সময় লাগবে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.