দেবাশিস সেন, ওয়েলিংটন: ভারতের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টির আগে বড়সড় ধাক্কা খেল নিউজিল্যান্ড। চোটের জন্য নিয়মরক্ষার ম্যাচ থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন (Kane Williamson)। তাঁর বাঁ-কাঁধে চোট লেগেছে। উইলিয়ামসনের না থাকাটা যে নিউজিল্যান্ডের জন্য বড় ধাক্কা, তা বলাই বাহুল্য।
সিরিজের প্রথম তিন ম্যাচে হারলেও ওয়েলিংটনে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নামছে কিউয়িরা। এই মাঠে তাঁদের ফর্মও বেশ ভাল । ২০১৪ সালের পর এই মাঠে কিউয়িরা হারেনি। শেষ ৬ টি-টোয়েন্টির সবকটিই জিতেছে নিউজিল্যান্ড। এবারেও উইলিয়ামসনের নেতৃত্বেই সিরিজের প্রথম জয় পাওয়ার লক্ষ্যে নামছিল কিউয়িরা। কিন্তু, ম্যাচের ঘণ্টা দু’য়েক আগে জানা গেল দলের সবচেয়ে বড় শক্তিকেই নামাতে পারছে না তাঁরা। নিউজিল্যান্ড বোর্ডের তরফে জানানো হল, হ্যামিল্টনে তৃতীয় টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছিলেন কেন। তাঁর বাঁ-কাঁধের জয়েন্টে চোট লাগে। সেই চোটের জন্যই চতুর্থ টি-টোয়েন্টি থেকে ছিটকে গিয়েছেন তিনি। তবে, পঞ্চম তথা শেষ টি-টোয়েন্টিতে ফিরবেন। কেনের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেবেন সিনিয়র বোলার টিম সাউদি। সিরিজে একেবারেই ভাল ফর্মে নেই সাউদি। আগের ম্যাচেই সুপার ওভারের শেষ দুই বলে তাঁকে জোড়া ছক্কা হাঁকিয়ে ম্যাচ জিতিয়েছিলেন রোহিত শর্মা।
[আরও পড়ুন: নতুন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া, সচিব স্নেহাশিস]
এমনিতে গোটা সিরিজে কেন উইলিয়ামসন ছাড়া আর কোনও কিউয়ি ব্যাটসম্যান সেভাবে দাগ কাটতে পারেননি। কেনের অনবদ্য ইনিংসের জেরেই তৃতীয় টি-টোয়েন্টিতে লড়াই দিয়েছে নিউজিল্যান্ড। আজ তিনি একটি রেকর্ডের সামনেও দাঁড়িয়ে ছিলেন। কেন এমনিতে কিউয়ি অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান সংগ্রাহক। আজ আর ৪১ রান করলে তিনি টি-টোয়েন্টিতে গোটা বিশ্বের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে যেতে পারতেন। কিন্তু, চোটের জন্য সেই সুযোগটাই পেলেন না নিউজিল্যান্ড অধিনায়ক।
[আরও পড়ুন: সরস্বতী পুজোয় হলুদ শাড়িতে ফুটফুটে মেয়ে, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট শামির]
এদিন কেনের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের হয়ে টস করতে আসেন সাউদি। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ভারতীয় দলে ৩টি পরিবর্তন। রোহিত শর্মার জায়গায় দলে এসেছেন সঞ্জু স্যামসন। বিশ্রাম দেওয়া হয়েছে মহম্মদ শামি এবং জাদেজাকেও। তাঁদের জায়গায় দলে এসেছেন নবদীপ সাইনি এবং ওয়াশিংটন সুন্দরও।
সর্বশেষ খবর
-
প্রবল বৃষ্টিতে ফরাক্কার রেল-সড়ক পথে ধস, আটকে একাধিক ট্রেন, উত্তরের সঙ্গে বিচ্ছিন্ন যোগাযোগ!
-
জেলে বসেই এমবাপেকে অপহরণের ছক! ১৮ বছরের যুবকের পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ
-
মহনায়কের ‘সূর্যতপা’, ‘নিশীথে’র সাক্ষী ভাগীরথী, শতবর্ষে উত্তম কুমারের নামে ‘শুটিং স্পট’ চাইছে জিয়াগঞ্জ
-
পরীক্ষায় নকলের প্রতিবাদ! ছাত্রীর হাত মুচড়ে বেধড়ক মার শিক্ষকের, মৃত্যু নাবালিকার, তারপর…
-
বিদেশি নাগরিক রাহুল গান্ধী? ‘কোনও প্রমাণ নেই’, মামলা খারিজ করে দিল হাই কোর্ট