সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়াংখেড়েতেই বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারত (India)। রোহিত শর্মার ঘরের মাঠে দ্বীপরাষ্ট্রকে দাঁড়াতেই দেননি শামি-সিরাজ-বুমরাহরা।
দুদ্দাড়িয়ে সেমিফাইনালে পৌঁছনোর পরে অনুষ্কা শর্মা (Anushka Sharma) বার্তা পাঠিয়েছেন ভারতীয় দলকে। সোশাল মিডিয়ায় ভারতীয় দলের একটি ছবি পোস্ট করে অনুষ্কা ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ‘দিস টিম।’ সেই ছবিতে দেখা যাচ্ছে ভিকট্রি ল্যাপ দিচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা।

[আরও পড়ুন: ODI World Cup 2023: টিকিটের কালোবাজারি রুখতে সক্রিয় কলকাতা পুলিশ, ইডেনের সামনে বিক্ষোভ কংগ্রেসের]
ওয়াংখেড়েতে মহম্মদ শামি আগুনে বোলিং করেছেন। পাঁচ-পাঁচটি উইকেট নেন তিনি। ভারতীয় ব্যাটাররাও দুরন্ত ছন্দে রয়েছেন। শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে কলকাতায় পা রেখেছেন বিরাট কোহলিরা। রবিবার ভারতের সামনে দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে কি বিরাট কোহলি শচীন তেণ্ডুলকরের ৪৯-তম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড ছুঁতে পারবেন? রবিবার আবার কোহলির জন্মদিন। সুনীল গাভাসকরের মতো প্রাক্তন ক্রিকেটার ভবিষ্যদ্বাণী করেছেন, ইডেনেই শচীনকে ছোঁবেন কোহলি। মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় গোটা দেশ। ইডেনও তৈরি হচ্ছে।
[আরও পড়ুন: ‘বিলকুল আমার মতোই দেখতে, তবে একটু লম্বা!’, ওয়াংখেড়েতে শচীনের মূর্তি দেখে মজা করলেন স্টিভ স্মিথ]
সর্বশেষ খবর
-
‘অস্কার ব্রুজো জিন্দাবাদ’, ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচের ‘মাস্টার’ মন্তব্যে পালটা শীর্ষকর্তা দেবব্রতের
-
ফোনের কভারে তেজপাতা, কোন বিশ্বাসে ভাইরাল ট্রেন্ডে গা ভাসাচ্ছেন নেটিজেনরা?
-
প্রতিরক্ষা গবেষণায় এবার লগ্নি বাংলায়! কোথায় হবে ডিআরডিও প্রকল্প? বার্তা মুখ্যমন্ত্রীর
-
‘ওরা কে?’ জি৭ শুনেই ‘নাক সিঁটকালেন’ পুতিন! দিল্লি থেকে পশ্চিমি দুনিয়াকে বেনজির আক্রমণ
-
১৮ মাসের আগেই মৌনব্রত ভেঙে ‘প্রলয়’ রণবীর সিংয়ের, বড় খবর দিলেন ‘ধুরন্ধর’