Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
ODI World Cup 2023

ODI World Cup 2023: ‘এই ধরনের আউট ক্রিকেটের স্পিরিটের জন্য ক্ষতিকারক’, ম্যাথিউজের পাশে দাঁড়ালেন আসালাঙ্কা

বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করেন আসালাঙ্কা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৬, ২০২৩, ১৯:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৬, ২০২৩, ১৯:৪৩

options
link
ODI World Cup 2023: ‘এই ধরনের আউট ক্রিকেটের স্পিরিটের জন্য ক্ষতিকারক’, ম্যাথিউজের পাশে দাঁড়ালেন আসালাঙ্কা zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম ব্যাটার হিসেবে ‘টাইমড আউট’ হন শ্রীলঙ্কার সিনিয়র ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউজ (Angelo Mathews )। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে (ODI World Cup 2023) তিনি ‘টাইমড আউট’ হয়ে নতুন এক বিতর্কের জন্ম দিয়েছেন। প্রশ্ন উঠে গিয়েছে, কী এই ‘টাইমড আউট’? সবাই এমসিসি-র ম্যানুয়াল খুঁজে দেখছেন, নিয়মটা  কী।
আসালাঙ্কা (Charith Asalanka) অবশ্য ম্যাথিউজের এভাবে আউট হওয়াকে সমর্থন করছেন না। তিনি বলছেন, এভাবে আউট হওয়া ‘ক্রিকেটের আত্মা’কে দূষিতই করে। ক্রিকেটের স্পিরিটকে ক্ষতি করে। বাংলার বাঘেদের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকান আসালাঙ্কা। সেই তিনি বলেছেন, ”সেঞ্চুরি করলে ভালোই লাগে। আমি খুব খুশি। আমার পয়েন্ট হল, ম্যাথিউজের এই আউট ক্রিকেটের স্পিরিটকে ক্ষতি করে। কিন্তু নিয়ম যা, তা তো মেনে চলতেই হবে।” 

[আরও পড়ুন: ক্রিকেটে কী এই ‘টাইমড আউট’? কোন নিয়মে প্যাভিলিয়নে ফেরেন ম্যাথিউজ ?]

শ্রীলঙ্কার ইনিংয়ের ২৪.২ ওভারে সাদিরা সমরবিক্রম মহম্মদুল্লাহর হাতে ক্যাচ দিয়ে ফেরেন। শ্রীলঙ্কার রান তখন ৪ উইকেটে ১৩৫। সমরবিক্রম ফেরার পরে নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নামেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। ক্রিজে আসার পর তিনি দেখেন তাঁর হেলমেটের স্ট্র্যাপে কোনও একটা সমস্যা রয়েছে। ছিঁড়েই গিয়েছিল সেই স্ট্র্যাপ। ম্যাথিউজ ড্রেসিং রুমে ইশারা করেন নতুন হেলমেটের জন্য। নতুন হেলমেট আনতে কিছুটা দেরি হয়ে যায়। সুযোগের সদ্ব্যবহার করেন বাংলাদেশের ক্রিকেটাররা। তাঁদের আবেদনের প্রেক্ষিতেই অ্যাঞ্জেলো ম্যাথিউজকে টাইমড আউট দেওয়া হয়।ধনঞ্জয় ডি সিলভার সঙ্গে পার্টনারশিপ গড়েন আসালাঙ্কা। বাঁ হাতি ও ডান হাতি কম্বিনেশন বাংলাদেশের বোলারদের সমস্যা তৈরি করছিল। আসালাঙ্কাকে বলতে শোনা গিয়েছে, ”ধনঞ্জয়ের সঙ্গে আমার পার্টনারশিপ ভালো হয়েছে। ধনঞ্জয়ের সঙ্গে ব্যাটিং আমি উপভোগই করি। আমার থেকে দ্রুতগতিতে রান তুলতে সক্ষম ধনঞ্জয়। ধনঞ্জয় ক্রিজে এলে আমি সময় নিয়ে থাকি। ও ডান হাতি। আমি বাঁ হাতি। ফলে পার্টনারশিপ ভালো হয়।” 

Advertisement

[আরও পড়ুন: ODI World Cup2023: এক বলও না খেলে প্যাভিলিয়নে! বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে ‘টাইমড আউট’ ম্যাথিউজ]

 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.