সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি দলে নেই। তবুও দলের সঙ্গেই রয়েছে। তিনি হার্দিক পাণ্ডিয়া। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন লিগামেন্টে চোট পান তিনি। সেই চোট আর না সারায় বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে হল পাণ্ডিয়াকে।
ইনস্টাগ্রামে হার্দিক পাণ্ডিয়া টিম ইন্ডিয়ার জন্য হৃদয় মুচড়ে দেওয়া বার্তা পাঠিয়েছেন। পাণ্ডিয়া লিখেছেন, ”এই দলটার জন্য আমি দারুণ গর্বিত। আমরা এখনও পর্যন্ত যা করেছি, তা দীর্ঘদিনের কঠিন পরিশ্রমের ফলাফল। বিশ্বজয়ী হওয়ার গরিমা থেকে আমরা আর এক কদম দূরে। সেই কোন ছোটবেলা থেকে এমনই এক গৌরবের স্বপ্ন আমরা দেখছি।”
[আরও পড়ুন: রোহিত-বিরাট নন, টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে এই তারকাকে এগিয়ে রাখছেন যুবি]
Advertisement
রবিবার আহমেদাবাদে মেগা ফাইনাল। গোটা দেশ প্রার্থনায় বসেছে। কী হবে ম্যাচের ফলাফল তা বলবে সময়। তবে হার্দিক পাণ্ডিয়া বলছেন, ”কেবল আমাদের জন্য ট্রফি তুললে হবে না, কোটি কোটি মানুষ আমাদের পিছনে রয়েছেন। দলের সঙ্গে রয়েছে আমার হৃদয় এবং ভালোবাসা। কাপ ঘরে আনো, জয় হিন্দ।”
[আরও পড়ুন: ‘মিস্টার সাবস্টিটিউট’ থেকে বিপক্ষ ব্যাটারদের যম! শামির উত্থানের নেপথ্য নায়ক কে?]
সর্বশেষ খবর
-
মারাদোনার বিশ্বজয়ের মাঠে উদ্বোধনী ম্যাচে জয়ী মেক্সিকো, ৩টি লাল কার্ড দেখিয়ে চর্চায় রেফারি
-
‘ভয়ংকর হামলা’র হুমকি দিয়েও ইউ টার্ন! ইরানের সঙ্গে ‘সন্ধি’র পথে ট্রাম্প, আপাতত আক্রমণ স্থগিত
-
‘আইপ্যাকই ভরাডুবির কারণ’, হারের পর বিস্ফোরক নির্বাচনে ‘নিষ্ক্রিয়’ অনুব্রত
-
শাকিরার পাওয়ার, মেক্সিকোর ঐতিহ্যে বিশ্বকাপের বোধন, উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন আর কারা?
-
সাড়ে ৫ ঘণ্টা সিআইডির জেরার পর ভবানী ভবন থেকে মমতার বাড়িতে অভিষেক, ১৪ জুন ফের তলব