সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপে ( ODI World Cup 2023) বল হাতে আগুন ধরাচ্ছেন মহম্মদ শামি (Mohammed Shami)। এখনও পর্যন্ত দুটো ম্যাচ তিনি খেলেছেন। নিয়েছেন ৯টি উইকেট। তাঁর দুর্দান্ত বোলিং দেখে স্থির থাকতে পারেননি ইরফান পাঠানের (Irfan Pathan) মতো প্রাক্তন পেসারও। শামিকে নিয়ে উচ্ছ্বসিত পাঠান বলেছেন, ”আমার কাছে মহম্মদ শামি মিস্টার ওয়ার্ল্ড কাপ। ও কোনও সময়তেই ফর্ম হারায়নি। ওয়ানডে বিশ্বকাপে ওর রেকর্ড একবার দেখবেন।”
পাঠান শামিকে মিস্টার ফেরারি বলে উল্লেখ করেছেন। বিশ্বকাপের ইতিহাসে শামি তৃতীয় সফল ভারতীয় বোলার। বাংলার পেসারের সামনে কেবল জাহির খান ও জাভাগল শ্রীনাথ। সর্বোচ্চ উইকেট সংগ্রহের দিক থেকে দ্বাদশ স্থানে উঠে এসেছেন শামি।
[আরও পড়ুন: বিশ্বকাপের মেগা ফাইনালে ফের ভারত-অস্ট্রেলিয়া মহারণ! দাবি করলেন অজি তারকা]
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন বোলার অ্যালান ডোনাল্ড, জ্যাকব ওরাম এবং ড্যানিয়েল ভেট্টোরিকে পিছনে ফেলে দিয়েছেন শামি। ইংরেজ-ব্রিগেডের বিরুদ্ধে ৭ ওভার হাত ঘুরিয়ে চারটি উইকেট নেন তিনি। তাঁর দিকে তাকিয়ে গোটা দেশ।
[আরও পড়ুন: সলমন খানকে দেখেও এড়িয়ে গেলেন রোনাল্ডো! ভাইরাল ভিডিও ঘিরে ‘যুদ্ধ’ নেটদুনিয়ায়]
সর্বশেষ খবর
-
রাত বাড়লেই বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা; কেন হয়, দমন করা যায় কীভাবে?
-
সাঁড়াশি চাপে অভিষেক! সই জাল কাণ্ডের পর ডিজে মন্তব্যের মামলাও গেল সিআইডির হাতে
-
উত্তরের সঙ্গে জুড়বে দক্ষিণবঙ্গ, দার্জিলিং-গঙ্গাসাগর হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর
-
কর্নাটকে রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী খাড়গে-সহ কংগ্রেসের ৩, জিতলেন এক বিজেপি প্রার্থী
-
এবার বেসরকারি হাসপাতালেও ফ্রি বেড! স্বাস্থ্য পরিষেবা ঢেলে সাজাতে বড় ঘোষণা শারদ্বতের