সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘টাইমড আউট’ (Timed Out) বিতর্ক শেষ হয়েও শেষ হয়নি। এবার ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়কেও (Rahul Dravid) এই প্রশ্নের সম্মুখীন হতে হল।
সুযোগ পেলে ভারতীয় দল কি এমন আউটের জন্য আবেদন করত? রবিবার নেদারল্যান্ডসের (Netherlands) বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলতে নামছে টিম ইন্ডিয়া। সেই ম্যাচের আগে ‘টাইমড আউট’ প্রসঙ্গে ‘মিস্টার ডিপেনডেবল’ বলেন, ভারত এমন আউটের আবেদনই করত না।
[আরও পড়ুন: নেদারল্যান্ডসের বিরুদ্ধে কি খেলবেন রোহিত-কোহলিরা? ইঙ্গিত মিলল দ্রাবিড়ের সাংবাদিক বৈঠকে]
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথিউজের বিরুদ্ধে ‘টাইমড আউট’-এর আবেদন করেন বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান। সেই আবেদনের ভিত্তিতে আম্পায়ার আউট দেন ম্যাথিউজকে। সাংবাদিক বৈঠকে শ্রীলঙ্কার সিনিয়র ক্রিকেটার বিস্ফোরণ ঘটিয়ে বলেছিলেন, ”অন্য কোনও দল হলে এমন আবেদন করতই না।”
শনিবার সাংবাদিক বৈঠকে রাহুল দ্রাবিড় এই প্রসঙ্গে বলেন, ”আমরা হলে হয়তো এমন আবেদন করতামই না। কিন্তু এর জন্য কাউকে দোষ দেওয়া যায় না।”
দ্রাবিড় অবশ্য বাংলাদেশ অধিনায়ককে দোষী সাব্যস্ত করছেন না। নিয়মের মধ্যে থেকেই শাকিব আবেদন করেছেন টাইমড আউটের। দ্রাবিড় বলেছেন, ”এর জন্য কাউকে দোষ দেওয়া যায় না। কারণ নিয়মের মধ্যে থেকেই আউটের আবেদন করেছে। সত্যি কথা বলতে কী, ও নিয়ম মেনেই চলেছে।”
‘টাইমড আউট’-এর আবেদন কোনও দল গ্রহণ করবে কিনা, তা সম্পূর্ণ সেই দলের উপরে নির্ভর করছে। সাংবাদিক বৈঠকে জানিয়ে দিয়েছেন রাহুল দ্রাবিড়।
[আরও পড়ুন:টসেই বাজল বিদায় ঘণ্টা, ইডেনে ম্যাচের শুরুতেই ছিটকে গেল পাকিস্তান]
সর্বশেষ খবর
-
বৃষ্টি কমতেই ভ্যাপসা গরম! বিশ্বকর্মা পুজোর আগে জেনে নিন বঙ্গের আবহাওয়া আপডেট
-
রেজিনগরে ঋত শিবিরের প্রার্থী সফিউজ্জামান আবু তাহেরের ভাগ্নে? কী বলছেন এনসিপি সাংসদ?
-
গণেশ পুজোয় দেশি লুকে টিফানি, ট্রাম্পকন্যার সঙ্গে ছবি পোস্ট করে ‘সুন্দরী’ সম্বোধন সঞ্জয়ের
-
রোগী পিছু ফি ৮০০ টাকা, আটটি চেম্বার! সোনারপুরে গ্রেপ্তার ভুয়ো চিকিৎসক
-
‘তুঝে দেখা তো ইয়ে জানা সনম’, মোদিকে বলিউডি বার্তা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর, কী বললেন পুতিনকে?