সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খেলব না খেলব না করে অবশেষে আরব আমিরশাহীর সঙ্গে এশিয়া কাপের ম্যাচে নেমেছিল পাকিস্তান। ম্যাচটি অবশ্য জিতে সুপার ফোরে পৌঁছেছেন সলমন আলি আঘারা। রবিবার এখন তাঁদের সামনে মহাশক্তিধর ভারত। সূর্যকুমার যাদবদের দাপটের সামনে গ্রুপ পর্বের ম্যাচে কার্যত পর্যুদস্ত হতে হয়েছিল পাকিস্তানকে। তবে অতীত ভুলে ভারতের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে নামার আগে হুঙ্কার দিয়ে রাখলেন পাক অধিনায়ক।
ম্যাচের পর সলমন আঘা বললেন, “আমরা যে কোনও চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। গত চার মাস ধরে যথেষ্ট ভালো খেলেছি আমরা। যদি সেভাবেই খেলি, তাহলে যে কোনও দলের বিরুদ্ধে সাফল্য পেতে পারি।” এমন মন্তব্যের পর নেটিজেনরা টিপ্পনী কেটে বলছেন, ফাঁকা কলসির আওয়াজ বেশি।
আরব আমিরশাহীর মতো তুলনায় কমজোর দলের সামনে যথেষ্ট চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল পাকিস্তানকে। আমিরশাহীর ‘অনামী’ পেসার জুনায়েদ সিদ্দিকের বলে দিশাহারা অবস্থা হতে হয়েছিল পাক ওপেনারদের। মাত্র ৯ রানে ২ উইকেট খুইয়ে বসে পাকিস্তান। আর একটা সময় ১২৮ রানে ৮ উইকেট পড়ে গিয়েছিল পাকিস্তানের। শেষে শাহিন আফ্রিদির ১৪ বলে ২৯ রান ১৪৬ রানে পৌঁছে দেয় তাদের।
এই প্রসঙ্গে আঘার সংযোজন, “মাঝের ওভারগুলোতে আমাদের আরও উন্নতি করতে হবে। আমরা কোনও মতে দেড়শোর কাছাকাছি রান তুলেছি। এটা কিন্তু চিন্তায় রাখছে। তবে, মাঝের ওভারে ভালো ব্যাটিং করতে পারলে ১৭০-১৮০ রান আমরা যে কোনও দলের বিরুদ্ধে তুলতে পারব।”
সর্বশেষ খবর
-
ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রি! এক সপ্তাহে তদন্ত শেষের নির্দেশ হাই কোর্টের
-
শোভনের হাতে পায়েস মুখ, সোহিনীর সাধভক্ষণে কী ছিল মেনুতে?
-
অন্নপূর্ণার আবেদন ‘আন্ডার প্রসেস’, বাতিল হবে না তো? জেনে নিন এই সময়ে কী করণীয়
-
যাত্রী স্বাচ্ছন্দ্যই মূল, ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ-বহরমপুর ডিভিশন
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!