Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বুধবার
  • ১০ জুন ২০২৬
Champions Trophy

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবেন না রোহিতরা! জল্পনার মাঝে BCCIকে ‘হুমকি’ পাক বোর্ডের

ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে, এমনটা ধরে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি তৈরি করেছে পিসিবি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৫, ২০২৪, ১৬:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৫, ২০২৪, ১৬:০৭

options
link
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবেন না রোহিতরা! জল্পনার মাঝে BCCIকে ‘হুমকি’ পাক বোর্ডের zoom
প্রতীকী ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে দল পাঠাতে নারাজ বিসিসিআই। এই খবর ছড়িয়ে পড়তেই ভারতীয় বোর্ডকে পালটা ‘হুমকি’ দিল পিসিবি। দিন কয়েক আগে খবর ছড়ায়, পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) খেলতে যেতে নারাজ টিম ইন্ডিয়া। ভারতীয় দলের জন্য বিকল্প ভেন্যুর ব্যবস্থা করার দাবি জানাল বিসিসিআই। তার পরেই পালটা তোপ পিসিবির।

৮ বছর পরে ক্রিকেট ক্যালেন্ডারে প্রত্যাবর্তন হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির। পাকিস্তানের মাটিতে আয়োজিত হচ্ছে ‘মিনি বিশ্বকাপ’। আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) ইতিমধ্যেই টুর্নামেন্টের খসড়া সূচি তৈরি করে ফেলেছে। ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে, এমনটা ধরে নিয়েই সূচি তৈরি করেছে পিসিবি। নিরাপত্তার কারণে একটি মাত্র মাঠেই ভারতের ম্যাচ আয়োজন করার কথা ভাবা হচ্ছে। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে সব ম্যাচ খেলার কথা মেন ইন ব্লু’র। কিন্তু ভারত আদৌ পাকিস্তানে যাবে কিনা, সেটা নিয়ে সন্দেহ ছিলই।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: টি-টোয়েন্টির পর কি অবসর টেস্ট-ওয়ানডে থেকেও? সোজা ব্যাটে উত্তর রোহিত শর্মার

২০০৮ সালে মুম্বইয়ে পাক জঙ্গিদের হামলার পর থেকে পাকিস্তান সফরে যাওয়া বন্ধ করেছে ভারতের ক্রিকেট দল। দুই দেশ শেষবার দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছিল ২০১২ সালে। ভারতেই আয়োজিত হয়েছিল ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। ২০২৩ সালে এশিয়া কাপেও নিরাপত্তার জন্য পাকিস্তানে যাননি রোহিত শর্মারা (Rohit Sharma)। ফলে শ্রীলঙ্কায় আয়োজন করতে হয়েছিল টুর্নামেন্টের কিছুটা অংশ। বিসিসিআই (BCCI) আগেই জানিয়েছিল, সরকার ছাড়পত্র না দেওয়া পর্যন্ত পাকিস্তানের মাটিতে দল পাঠানো সম্ভব নয়।

এহেন পরিস্থিতিতে পালটা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাদের দাবি, যদি ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রোহিতরা পাকিস্তানে না যান তাহলে পরের বছর ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপে খেলতে আসবেন না বাবর আজমরা। উল্লেখ্য, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপেও একইভাবে না খেলার হুঁশিয়ারি দিয়েছিল পাকিস্তান। তবে শেষ পর্যন্ত ভারতে খেলতে এসেছিল তারা।

[আরও পড়ুন: ট্রফি হাতে স্টেডিয়ামে ‘জয়যাত্রা’, সেলিব্রেশনে মিলে গেলেন রোহিত-মেসি

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.