সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ায় যথেষ্ট গতিতে বল করলেও স্পিডোমিটার কিন্তু সেই ইঙ্গিত দিচ্ছিল না। স্পিডোমিটার বিকৃত করেছিলেন অজিরা, এমনই অভিযোগ করে বসেন পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক শাহিন আফ্রিদি (Shaheen Afridi)। তাঁর এহেন মন্তব্য শোনার পরে হাসির রোল উঠেছে নেটদুনিয়ায়।
আফ্রিদি বলেছেন, তাঁরা যথেষ্ট গতিতে বল করার চেষ্টা করেছিলেন অস্ট্রেলিয়ার পিচে। কিন্তু কিছুতেই প্রতি ঘণ্টায় ১৩০-১৩২ কিমির বেশি গতি তুলতে পারেননি। পুরো বিষয়টা দেখার পরে অবাক হতে হয়েছে পাক তারকাকে।
[আরও পড়ুন: ‘ধেয়ে আসছে অজি ঝড়’, সুনীলদের সতর্ক করলেন স্টিমাচ]
নিউজিল্যান্ডের কাছে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হার মানে পাকিস্তান। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শুরুতেই পিছিয়ে পড়েছে পাকিস্তান। আফ্রিদি অবশ্য অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জিং সফর প্রসঙ্গে বলছেন, ”সত্যি কথা বলতে কী, আমরা স্পিডোমিটারের দিকে তাকিয়ে বিস্মিত হয়েছি। এটা কি সত্যিই আমরা বোলিং করছিলাম? সব কিছু দেওয়ার পরেও বলের গতি কিছুতেই বাড়ছিল না আমাদের। ১৩০-১৩২ কিমি দেখে আমরা হতাশ হয়েছি। সব দেখে শুনে মনে হচ্ছিল, আগে থেকেই বোধহয় সব ঠিক করা ছিল। আমরা বোধহয় পণ করেই নেমেছিলাম ১৩০ কিমির উপরে বলের গতি তুলব না।”
[আরও পড়ুন: ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ শীঘ্রই! জাকা আশরফ দিলেন বড় ইঙ্গিত]
– Hafeez blamed DRS
– Mickey Arthur blamed DJ
– Pakistan fans blamed pitch & crowdBut here’s the real gem:
Shaheen Afridi blames speed guns for his low medium pace during test series in Australia lmao 😆🤣😂 pic.twitter.com/Yxlw0aPPOh
— Johns (@JohnyBravo183) January 11, 2024
সর্বশেষ খবর
-
বেসরকারি স্কুলের সিকরুমে কন্ডোম! উদ্ধার লক্ষ লক্ষ টাকা, কাঁচরাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য
-
আইএসএল জয় উদযাপন, শহরে বিশেষ অনুষ্ঠান ‘ইস্টবেঙ্গল উত্তরাধিকার’ সমষ্টির
-
বাড়ির আইনি দখল নিতে গিয়ে আক্রান্ত পুলিশ, হাসপাতালে তালতলার এস আই
-
‘মহান প্রধানমন্ত্রী, জ্ঞানী ব্যক্তি’, ‘দীর্ঘতম’ সময়ের প্রধানমন্ত্রী হওয়ার পর ‘বন্ধু’ মোদিকে শুভেচ্ছা ট্রাম্পের
-
বন্ধ ‘থ্রেট কালচার’, অভয়া কাণ্ডে যুক্তদের সাজা, স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসে আর কী অঙ্গীকার শারদ্বতের?