সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দশ উইকেটে ইংল্যান্ডের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) থেকে বিদায় নিয়েছে ভারত। তারপরেই নাম না করে ভারতীয় ক্রিকেট দলকে কটাক্ষ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif)। দুরন্ত কামব্যাক করে বিশ্বকাপের ফাইনালে উঠে গিয়েছে পাকিস্তান। সেই প্রসঙ্গ টেনেই একটি টুইট করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাক ম্যাচে দশ উইকেটে জিতে নিয়েছিল পাকিস্তান। আবার বৃহস্পতিবার ইংল্যান্ডের কাছেও দশ উইকেটে হেরেছে ভারত (Indian Cricket Team)। এই দুই ঘটনার কথা টেনে কার্যত কাটা ঘায়ে নুনের ছিটে দিলেন শাহবাজ শরিফ।
২০২১ সালে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। সেই ম্যাচে ভারতীয় ব্যাটিংকে ধ্বংস করে দিয়েছিলেন পাক বোলাররা। রান তাড়া করতে গিয়ে একটাও উইকেট পড়েনি পাকিস্তানের। ১৩ বল বাকি থাকতেই বিনা উইকেটে ১৫২ রান তুলে ফেলেন মহম্মদ রিজওয়ান ও বাবর আজম। দশ উইকেটে হারের ধাক্কা সামলাতে পারেনি বিরাট কোহলির ভারত। সুপার ১২ পর্যায় থেকেই বিদায় নিতে হয়েছিল ভারতকে।
[আরও পড়ুন: বিশ্বকাপে কি বিরাট-রোহিতদের আর দেখা যাবে? ম্যাচ হারের পর উত্তর দিলেন দ্রাবিড়]
এক বছর কেটে গেলেও ভারতের বিদায়ের চিত্রনাট্যে বিশেষ বদল হয়নি। পাকিস্তানকে হারিয়ে মধুর প্রতিশোধ নিয়েছিল রোহিত শর্মার ভারত। কিন্তু সেমিফাইনালে উঠে ফের ধরাশায়ী মেন ইন ব্লু। ভারতের বোলিং আক্রমণকে পিষে ফেলে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। চার ওভার বাকি থাকতে ১৭০ রান তুলে ফেলে ইংল্যান্ড, কোনও উইকেট না হারিয়ে। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের টুইটে ভারতের এই দু’টি ম্যাচের কথাই উঠে এসেছে।
ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ধরাশায়ী হওয়ার খবর পেয়েই একটি টুইট করেছেন পাক প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, “রবিবার মুখোমুখি হবে দুই দল, ১৫২/০ বনাম ১৭০/০।” অর্থাৎ বিশ্বকাপের মঞ্চে ভারতকে দশ উইকেটে দুরমুশ করেছে যে দুই দল, বিশ্বকাপ ফাইনালে তারাই একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। নাম না করে ভারতকেই কটাক্ষ করেছেন শাহবাজ, এই কথা বলাই বাহুল্য।
So, this Sunday, it’s:
152/0 vs 170/0
🇵🇰 🇬🇧 #T20WorldCup
— Shehbaz Sharif (@CMShehbaz) November 10, 2022
[আরও পড়ুন:‘সেকেলে’ মডেলের ক্রিকেটেই কি লাগাতার বিপর্যয় রোহিতদের? বিশ্বকাপে হারের পরই উঠছে প্রশ্ন]
সর্বশেষ খবর
-
বেসরকারি স্কুলের সিকরুমে কন্ডোম! উদ্ধার লক্ষ লক্ষ টাকা, কাঁচরাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য
-
আইএসএল জয় উদযাপন, শহরে বিশেষ অনুষ্ঠান ‘ইস্টবেঙ্গল উত্তরাধিকার’ সমষ্টির
-
বাড়ির আইনি দখল নিতে গিয়ে আক্রান্ত পুলিশ, হাসপাতালে তালতলার এস আই
-
‘মহান প্রধানমন্ত্রী, জ্ঞানী ব্যক্তি’, ‘দীর্ঘতম’ সময়ের প্রধানমন্ত্রী হওয়ার পর ‘বন্ধু’ মোদিকে শুভেচ্ছা ট্রাম্পের
-
বন্ধ ‘থ্রেট কালচার’, অভয়া কাণ্ডে যুক্তদের সাজা, স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসে আর কী অঙ্গীকার শারদ্বতের?