স্টাফ রিপোর্টার: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টির আগে ঋষভ পন্থকে (Rishabh Pant) সতর্ক করলেন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)।শনিবার এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলে দিয়েছেন, ঋষভকে নিজের খেলা ম্যানেজ করা শিখতে হবে। ‘‘ঋষভকে সবাই চেনে বিস্ফোরক ব্যাটসম্যান হিসেবে। এটার সঙ্গে ওকে মানিয়ে নিতে হবে। যখনই ঋষভ ব্যাট করতে আসে, লোকে আশা করে চার-ছয় মারবে। আর এখানেই ওকে নিজের খেলাটা ম্যানেজ করতে হবে,’’ বলে দিয়েছেন শাস্ত্রী।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে প্রথম এগারোয় ছিলেন না পন্থ। ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচে সেই যে মাথায় লেগেছিল, তার পর থেকে আর মাঠে নামেননি ঋষভ পন্থ। কিন্তু তরুণ ভারতীয় উইকেটকিপার-ব্যাটসম্যান টিমে না থাকলে কী হবে, তাঁকে নিয়ে চর্চার শেষ নেই। ভারতীয় কোচ রবি শাস্ত্রী বলছেন, ‘‘ ব্যাটিং ম্যানেজ করার পাশাপাশি ঋষভকে কিপিংয়ে উন্নতি করতে হবে। ও সহজাত কিপার নয়। কিন্তু ওর প্রতিভা মারাত্মক। মুশকিল হল সেই প্রতিভা পুরোপুরি জলে যাবে কিপিংয়ে উন্নতি না ঘটালে।’’
[আরও পড়ুন: কিউয়িদের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও জয় চায় ভারত, বোলিং বিভাগে পরিবর্তনের ভাবনা]
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ম্যাচ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে রাহুল যেভাবে কিপিং করছেন, তাতে উইকেটরক্ষক হিসেবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পন্থের সুযোগ পাওয়া কঠিন। দলে ঢুকতে হলে তাঁকে হারাতে হবে পাঁচ নম্বরে ব্যাট করতে আসা মণীশ পাণ্ডেকে। কিন্তু, দ্বিতীয় ম্যাচের আগে কোচ শাস্ত্রী যেভাবে পন্থকে সতর্ক করে দিলেন, তাতে তাঁর দলে ঢোকাটা বেশ কঠিন বলে মনে হচ্ছে। এদিকে, প্রথম ম্যাচে বড় জয়ের পর দ্বিতীয় ম্যাচেও জয়ের লক্ষ্যেই নামছে ভারত।
প্রথম ম্যাচে শ্রেয়স আইয়ার এবং লোকেশ রাহুলের ব্যাটে ভর করে বড় জয়ের পর দ্বিতীয় ম্যাচের আগেও জয়ের ব্যপারে আশাবাদী টিম ইন্ডিয়া। ভারতীয় শিবির সূত্রের খবর, দলে বড় কোনও রদবদলের সম্ভাবনা নেই। বোলিং বিভাগে সামান্য পরিবর্তন হতে পারে।
সর্বশেষ খবর
-
বিশ্বকাপের আগে পারফেক্ট প্রস্তুতি! বিরাটদের নিয়ে মেগা পরিকল্পনা বিসিসিআইয়ের
-
কারা বাদ যাবেন, কাদের ছাড়? অভিন্ন দেওয়ানি বিধির রূপরেখা তৈরি শুরু, জরুরি বৈঠকে শুভেন্দুর কমিটি
-
‘ভালো সিনেমা যদি খারাপ মানসিকতা নিয়ে…,’ জহর প্রথা বিতর্কে স্বরাকে খোঁচা ‘পদ্মাবত’ চিত্রনাট্যকারের
-
পর্যটক টানতেই ঝাড়গ্রামজুড়ে দেহ ব্যবসার রমরমা! নেপথ্যে মোটা অঙ্কের খেলা? কী বলছে পুলিশ
-
বাঁচলেও একসঙ্গে, মরলেও! পরকীয়ায় পরিবার বাধ সাধতেই এক শাড়িতে গলায় ফাঁস দেওর-বউদির
