Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Box Cricket

বিশ্বকাপের মধ্যেই চমক ভারতের! পুণেতে আয়োজিত বিশ্বের বৃহত্তম ‘বক্স ক্রিকেট’ টুর্নামেন্ট

কী এই বক্স ক্রিকেট? এই বিশেষ ক্রিকেটের নিয়মনাস্তিই বা কী?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১৭:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১৭:৩৮

options
link
বিশ্বকাপের মধ্যেই চমক ভারতের! পুণেতে আয়োজিত বিশ্বের বৃহত্তম ‘বক্স ক্রিকেট’ টুর্নামেন্ট zoom
পুণেতে বিশ্বের বৃহত্তম বক্স ক্রিকেট টুর্নামেন্ট। ফাইল ছবি।
Advertisement

ধুমধাম করে দেশের মাটিতে বিশ্বকাপ চলছে। আলোর রোশনাইয়ে ঝলমলে ক্রিকেট মহল। এসবের মধ্যে একপ্রকার নীরবে এই ভারতেই আয়োজিত হয়ে গেল আরও এক ক্রিকেটের মহাযজ্ঞ। পুণের মাটিতে আয়োজিত হয়ে গেল বিশ্বের বৃহত্তম বক্স ক্রিকেট টুর্নামেন্ট। এমনকী গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসেও নাম তুলেছে বক্স ক্রিকেটের ওই মেগা ইভেন্ট।

সিইএফ নামের পুণের একটি সংস্থা ওই বক্স ক্রিকেট টুর্নামেন্টটির আয়োজন করেছিল। দু’সপ্তাহের ওই টুর্নামেন্টে অংশ নেয় মোট ৬৬টি দল। মোট ৭২৬ জন ক্রিকেটার অংশ নেন। এটা মূলত কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্ট। বিভিন্ন সংস্থার কর্মীরা এতে অংশ নেন। মোট ১৩৫টি ম্যাচ আয়োজিত হয়েছিল মেগা টুর্নামেন্টে। গত ৩ ফেব্রুয়ারি শুরু হয় ওই ১৩ দিনের টুর্নামেন্ট।

Advertisement

আয়োজকরা জানাচ্ছেন, ৩০টি আলাদা আলাদা ক্ষেত্রের মোট ৭৫টি সংস্থা ওই বক্স ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেয়। মুম্বই এবং পুণের অনেক নামী দামি সংস্থা ওই টুর্নামেন্টে দল পাঠিয়েছিল। সবচেয়ে বড় বক্স ক্রিকেট টুর্নামেন্টের রেকর্ড ভাঙতে হলে ৫০০ জন ক্রিকেটারকে অংশ নিতে হত। সেই রেকর্ড ভেঙে ৭২৬ জন খেলেছেন এই টুর্নামেন্টে। সবটাই আগাগোড়া পর্যবেক্ষণ করে বিশ্বরেকর্ডের সার্টিফিকেট দিয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ।

কী এই বক্স ক্রিকেট?
বক্স ক্রিকেট মূলত আর পাঁচটা ক্রিকেট টুর্নামেন্টের মতোই। তবে এটা বন্ধ ঘর বা ‘বক্সে’ খেলা হয়। মূলত টেনিস বলে এই টুর্নামেন্টগুলি আয়োজিত হয়। খেলাগুলি বেশিরভাগই বড় বিল্ডিংয়ের অ্যাস্ট্রোটার্ফে এই বক্স টুর্নামেন্টগুলি হয়। প্রতিটি টুর্নামেন্টের নিজস্ব কিছু নিয়ম থাকে। এই ধরনের ক্রিকেটের স্বীকৃত কোনও নিয়ম নেই।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.