বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) কার্যত মরণ-বাঁচন লড়াই ভারতের। হারলেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন কার্যত শেষ। আবার শুধু জিতলেও নিশ্চিন্ত হওয়া যাবে না। তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলির দিকে। জিততে হবে নিজেদের শেষ ম্যাচও। স্বাভাবিকভাবেই বৃহস্পতিবার পাহাড়প্রমাণ চাপ নিয়ে নামছে টিম ইন্ডিয়া।
এই বিষয়ে আরও খবর
এ হেন মেগা ম্যাচের আগে ভারতের অস্বস্তি বহু। ব্যাটাররা ফর্মে নেই। বোলিং বিভাগও মাঝে মাঝে হতাশ করছে। ফিল্ডিং হতশ্রী। সব মিলিয়ে পুরো দল আত্মবিশ্বাসের অভাবে ভুগছে। তবে এত অস্বস্তির মধ্যেও টিম ইন্ডিয়ার জন্য যেটা স্বস্তির সেটা হল লক্ষ্মীবারে সূর্যদের প্রতিপক্ষ জিম্বাবোয়ে সম্ভবত সুপার এইটের দলগুলির মধ্যে সবচেয়ে দুর্বল। ভারতের বিরুদ্ধে তাঁদের রেকর্ডও হতশ্রী। এ পর্যন্ত টি- টোয়েন্টিতে দু’দল ১৩ ম্যাচ খেলেছে। এর মধ্যে ১০টিই জিতেছে ভারত। অধিকাংশই বড় ব্যবধানে।
ভারত বনাম জিম্বাবোয়ে:
মোট ম্যাচ ১৩
ভারত ১০
জিম্বাবোয়ে ৩
শেষ পাঁচ ম্যাচ:
২০২৪- ভারত ৪২ রানে জয়ী
২০২৪- ভারত ১০ উইকেটে জয়ী
২০২৪- ভারত ২৩ রানে জয়ী
২০২৪- ভারত ১০০ রানে জয়ী
২০২৪- জিম্বাবোয়ে ১৩ রানে জয়ী
তবে আজ টিম ইন্ডিয়ার শুধু জিতলে চলবে না। জিততে হবে বড় ব্যবধানে। কারণ ভারতের সেমির সমীকরণ বলছে, বৃহস্পতিবার জিম্বাবোয়েকে বড় ব্যবধানে হারাতে না পারলে টিম ইন্ডিয়ার সেমিতে যাওয়ার স্বপ্ন কার্যত অধরা থেকে যাবে।
ভারতের সেমির সমীকরণ:
দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ প্রোটিয়ারা জিতলে ভারতকে দু’ম্যাচ জিততে হবে
দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ ক্যারিবিয়ানরা জিতলে ভারতকে দু’ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে
বৃহস্পতিবার হারলে কার্যত বিদায় টিম ইন্ডিয়ার
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
ধৃত পাক চরের কাছে ফোর্ট উইলিয়ামের ছবি-ম্যাপ, স্বাধীনতা দিবসের আগে বড় নাশকতার ছক ফাঁস!
-
সংসদে সিপিএম সাংসদকে ‘লুঙ্গিওয়ালা’ কটাক্ষ! বিতর্কের মুখে কী সাফাই সুস্মিতা দেবের?
-
গাঁজা খেয়ে চালকের আসনে এয়ার ইন্ডিয়ার পাইলট! শরীরে কী কী ভয়ংকর প্রভাব পড়ে জানেন?
-
রেনকোজির চিতাভস্ম সুভাষের নয়! নেতাজির অন্তর্ধান রহস্যের তদন্তে ফের মোদিকে চিঠি ফরওয়ার্ড ব্লকের
-
তামাক বা নিকোটিন থাকলেই নিষিদ্ধ গুটখা-পান মশলা! জনস্বাস্থ্যে কোন রাজ্যে বড় সিদ্ধান্ত?



