সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবিশ্বাস্য ছাড়া আর কীই বা বলা যায় একে? একটিও রান না দিয়ে টি-টোয়েন্টি ম্যাচে ১০ উইকেট তুলে নিল ১৫ বছরের বাঁ-হাতি বোলার আকাশ চৌধুরি।
রাজস্থানের এই মিডিয়াম পেসার ঘরোয়া টি২০ ম্যাচে এই অভাবনীয় রেকর্ডটি গড়েছে। প্রয়াত ভাওয়ার সিং টি-২০ টুর্নামেন্টে দিশা ক্রিকেট অ্যাকাডেমির হয়ে পার্ল অ্যাকাডেমির বিরুদ্ধে এই সাফল্য পেয়েছে সে। ঘরোয়া ক্রিকেটে এর আগে কেউ এরকম সাফল্য পেয়েছে কি না, মনে করতে পারছেন না অনেক ক্রিকেট বিশারদই। ২০০২-এ রাজস্থান-উত্তরপ্রদেশের সীমান্ত লাগোয়া ভরতপুর জেলায় জন্মগ্রহণ করা আকাশের এই ম্যাচে বোলিং ইকোনমি ৪-৪-০-১০।।
A 15-year-old Akash Choudhary, a left-arm medium pacer from Rajasthan, claimed all 10 wickets for no runs in a local T20 game played at Jaipur in the Late Bhawer Singh T20 tournament while playing for Disha Cricket Academy.
— Mohandas Menon (@mohanstatsman) November 8, 2017
স্থানীয় সূত্রে খবর, ওই ম্যাচে টসে জিতে পার্ল অ্যাকাডেমি প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে দিশা ক্রিকেট অ্যাকাডেমির খেলোয়াড়রা ২০ ওভারে ১৫৬ রান করে। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৩৬ রানে অলআউট হয়ে যায় পার্ল অ্যাকাডেমি। জযের পুরো কৃতিত্বই আকাশকে দিচ্ছে তাঁর টিমমেটরা। প্রতি ওভারেই নিয়ম করে উইকেট পেয়েছে আকাশ। করেছে একটি হ্যাটট্রিকও। এহেন খুদে খেলোয়াড়ের কৃতিত্বে মহাখুশি তার কোচ ও অভিভাবকরা।
In an astonishing achievement, 15-year-old Akash Choudhary, a left-arm medium pacer from Rajasthan picked up ALL 10 wickets without conceding a single run in a domestic T20 game. pic.twitter.com/V0KQSCYE4y
— Kiran Kumar S (@KiranKS) November 8, 2017
সর্বশেষ খবর
-
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে স্বস্তির জয় মেসিহীন আর্জেন্টিনার, জিতলেও চোট চিন্তায় ব্রাজিল
-
বনগাঁ কাণ্ডে বারবার সমনেও গরহাজির! ‘ভুয়ো খবর’-এ আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মিমির
-
মধ্যরাতে মদন মিত্রের গাড়িতে হামলা, ছোঁড়া হল ডিম! বললেন, ‘মৃত্যুকে অনেক কাছ থেকে দেখলাম’
-
তালশাঁস তো ঢের খেয়েছেন, কিন্তু লস্যি থেকে পায়েস, সেরা ৩ সুস্বাদু রেসিপি জানেন?
-
‘বেকার বলে স্ত্রী, সন্তানের দায়িত্ব এড়াতে পারেন না স্বামী’, বলল দিল্লি হাই কোর্ট