সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni), শচীন তেণ্ডুলকর (Sachin Tendulkar), বিরাট কোহলি (Virat Kohli), রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) পর রাম মন্দিরের প্রাণপ্রতিষ্ঠার (Ram Mandir Inauguration) অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছেন হরভজন সিং (Harbhajan Singh)। টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন ক্রিকেটার হিসেবে ভাজ্জি আমন্ত্রণ পেলে বিতর্কের কোনও জায়গাই ছিল না।
কিন্তু প্রাক্তন অফ স্পিনার একইসঙ্গে আম আদমি পার্টির (AAP) সাংসদ। আর এখানেই শুরু হয়েছে নতুন বিতর্ক। যদিও হরভজন পার্টির নির্দেশ অমান্য করেছেন। স্পষ্ট ভাষায় বলেছেন তিনি ২২ জানুয়ারি অযোধ্যায় যাবেন, তাতে অন্য কেউ যাক না না যাক।
[আরও পড়ুন: মোদির এক্সহ্যান্ডেলে বাংলার মেয়ের ‘রামভজন’, শুনে কী বললেন শিল্পী পায়েল কর?]
হরভজন বলেন, “আমাদের সৌভাগ্য যে এই সময়ে এই মন্দির তৈরি হচ্ছে। তাই আমাদের সকলেরই গিয়ে আশীর্বাদ নেওয়া উচিত। যে যান বা না যান, আমার ঈশ্বরে বিশ্বাস আছে, আমি অবশ্যই যাব। কোনও দল যায় কিংবা না যায় তাতে কিছু যায় আসে না, আমি অবশ্যই যাব।” কংগ্রেস, আপ-এর মতো একাধিক রাজনৈতিক দল রাম মন্দির প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে। যদিও আপ-এর রাজ্যসভার সাংসদ ভাজ্জি কিন্তু তাঁর ইচ্ছার কথা জানিয়ে দিয়েছেন।
রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা নিয়েও দেশে রাজনীতি চলছে। আসলে কংগ্রেস এবং আপ-সহ বিরোধী দলগুলির অভিযোগ যে ভারতীয় জনতা পার্টি এই ইস্যুতে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে। যদিও এর পরেই আম আদমি পার্টি সিদ্ধান্ত নিয়েছিল এবং সুন্দর কাণ্ডের আয়োজন করা হবে। দিল্লি ও গুজরাটের পর হরিয়ানায়ও রামমন্দির প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে সুন্দরকাণ্ড পাঠের আয়োজন করার চিন্তা করেছে।
[আরও পড়ুন: অযোধ্যা যেতে পারছেন না? কলকাতার সিনেমা হলেই দেখুন রামের প্রাণপ্রতিষ্ঠা, টিকিটে দুরন্ত ছাড়!]
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?