সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনপ্রিয়তা হারাচ্ছে টেস্ট ক্রিকেট (Test Cricket)। পাঁচ দিনের ফরম্যাটের ক্রমশ পিছিয়ে পড়ার পিছনে রয়েছে টি-টোয়েন্টি ফরম্যাটের দাদাগিরি। টেস্ট ফরম্যাটের জনপ্রিয়তা বজায় রাখার জন্য অভিনব পারমর্শ দিলেন রবি শাস্ত্রী (Ravi Shastri)।
এমসিসি আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের প্রাক্তন হেডস্যর টেস্ট খেলিয়ে দেশের সংখ্যা কমানোর পরামর্শ দেন। টেস্ট খেলিয়ে দেশের সংখ্যা কমিয়ে ছয় বা সাত করার কথা বলেছেন শাস্ত্রী। তাঁর মতামত, বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগের বাড়বাড়ন্তর জন্যই টেস্ট ক্রিকেট পিছিয়ে পড়ছে।
[আরও পড়ুন: পাক দলের দায়িত্ব নিয়েই লক্ষ্য স্থির গিলেসপির, জোর দিলেন কোন বিষয়ের উপরে?]
শাস্ত্রীকে বলতে শোনা গিয়েছে, ”১২টা দল টেস্ট খেলে। সংখ্যাটা কমিয়ে ছ-সাতে আনতে হবে। রেলিগেশন-প্রমোশন সিস্টেম চালু করতে হবে। দুটো টায়ারের টেস্ট ফরম্যাট করা যেতেই পারে তবে টেস্ট খেলিয়ে দেশের সংখ্যাটা কমিয়ে ছয় বা সাতে আনতে হবে। সংখ্যা কমিয়ে আনলে টেস্টের প্রতি আকর্ষণ বজায় থাকবে। প্রতিদ্বন্দ্বিতা এবং আকর্ষণ বজায় রাখার জন্য টেস্ট খেলিয়ে দেশের সংখ্যা ১২ থেকে কমিয়ে ছয় বা সাতে আনা আবশ্যক। অন্য দিকে টি-টোয়েন্টি ফরম্যাটে খেলাটার বিস্তার ঘটানো উচিত।”
শাস্ত্রীর মতে, টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো দেশের মধ্যেই সীমাবদ্ধ। বাকি দেশগুলিতে টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা নেই বললেই চলে। এদেশের মাটিতেও টেস্ট ক্রিকেট হলে, দর্শক সংখ্যা কমে যায় বহুগুণে। অন্য দিকে আইপিএলে ভরা স্টেডিয়ামই ব্যাট-বলের লড়াই হয়। সেই কারণেই শাস্ত্রী এমন পরামর্শ।
[আরও পড়ুন: কোপা আমেরিকার শেষ চারে প্রতিপক্ষ আর্জেন্টিনা, মেসিকে ‘হুমকি’ কানাডা কোচের]
সর্বশেষ খবর
-
পিছিয়ে পড়ে কোনওক্রমে রক্ষা, কলকাতা লিগে ইস্টবেঙ্গলকে আটকে দিল ভবানীপুর
-
‘তুমি বাংলাদেশে নেই’, মিরাজের সঙ্গে বচসায় স্টার্ক, অজিদের প্রবল চাপে ফেলে দাপট ‘টাইগার’দের
-
বিশ্বখ্যাত শিল্পীদের কনসার্টকেও টেক্কা, ফাল্গুনী পাঠকের গরবার টিকিট বিকোচ্ছে দু’লাখে
-
মুজিবহত্যার অভিশপ্ত ১৫ আগস্ট! ঘুরে দাঁড়াচ্ছে আওয়ামি লিগ, বাংলাদেশে ঝটিকা মিছিল, আটক শতাধিক
-
জেন জি মানেই স্রেফ বাজে খরচ! প্রচলিত ধারণা ভাঙল সমীক্ষার রিপোর্ট, কোন অঙ্কে সঞ্চয়ী তরুণরা?