রাজর্ষি গঙ্গোপাধ্যায়: সামনের মাসেই শুরু হবে দলীপ ট্রফি। ঐতিহ্যশালী এই টুর্নামেন্টে খেলতে দেখা যাবে ভারতীয় ক্রিকেটের বহু তারকাকে। বাংলা থেকেও রয়েছেন একাধিক ক্রিকেটার। কিন্তু শুরুর আগেই বাদ পড়লেন তিন ক্রিকেটার। ভারতীয় দলের নিয়মিত সদস্য রবীন্দ্র জাদেজা নেই দলীপ ট্রফিতে। অন্যদিকে বাদ পড়েছেন মহম্মদ সিরাজ, উমরান মালিকও।
৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে দলীপ ট্রফি। ভারত এ, বি, সি, ডি, এই বিভাজনে চারটি দল খেলবে এই টুর্নামেন্টে। যেখানে মাঠে নামবেন শুভমান গিল, শ্রেয়স আইয়ার, ঋতুরাজ গায়কোয়াড়, ঋষভ পন্থের মতো তারকা। প্রথমে বিরাট কোহলি ও রোহিত শর্মার এই টুর্নামেন্টে খেলার কথা থাকলেও, পরে তাঁদের নাম রাখা হয়নি। এবার পড়লেন জাদেজা, সিরাজও।
[আরও পড়ুন: আনোয়ার বিতর্কে কড়া অবস্থান! মোটা জরিমানা হলে লড়াইয়ে যাবে ইস্টবেঙ্গল]
টুর্নামেন্টে রবীন্দ্র জাদেজা ছিলেন ভারত-বি দলে। এই দলের অধিনায়ক বাংলার ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরণ। এছাড়াও আছেন যশ্বস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, মুকেশ কুমাররা। এই দলেই ছিলেন মহম্মদ সিরাজ। তাঁকেও দলীপ ট্রফিতে খেলতে দেখা যাবে না। সিরাজের বিকল্প হিসেবে আসছেন আরেক পেসার নভদীপ সাইনি। অন্যদিকে ভারতীয় বোলিংয়ের উঠতি তারকা উমরান মালিকও দলীপ ট্রফি খেলবেন না। ইন্ডিয়া-সি দলে তাঁর জায়গায় আসছেন গৌরব যাদব।
[আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যেতে রাজি! কী জানালেন ভারতের স্পিনার কুলদীপ?]
বিসিসিআই থেকে জানানো হয়েছে, সিরাজ ও উমরান দুজনেই সম্পূর্ণ ফিট নন। ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন কাশ্মীরের তরুণ ক্রিকেটার উমরান। দলীপ ট্রফি শুরুর আগে তাঁরা সুস্থ হয়ে উঠতে পারবেন না। ৫ সেপ্টেম্বর শুরু হবে এই টুর্নামেন্ট। অন্ধ্রপ্রদেশের অনন্তপুর ও বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা হবে দলীপ ট্রফি।
সর্বশেষ খবর
-
বেসরকারি স্কুলের সিকরুমে কন্ডোম! উদ্ধার লক্ষ লক্ষ টাকা, কাঁচরাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য
-
আইএসএল জয় উদযাপন, শহরে বিশেষ অনুষ্ঠান ‘ইস্টবেঙ্গল উত্তরাধিকার’ সমষ্টির
-
বাড়ির আইনি দখল নিতে গিয়ে আক্রান্ত পুলিশ, হাসপাতালে তালতলার এস আই
-
‘মহান প্রধানমন্ত্রী, জ্ঞানী ব্যক্তি’, ‘দীর্ঘতম’ সময়ের প্রধানমন্ত্রী হওয়ার পর ‘বন্ধু’ মোদিকে শুভেচ্ছা ট্রাম্পের
-
বন্ধ ‘থ্রেট কালচার’, অভয়া কাণ্ডে যুক্তদের সাজা, স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসে আর কী অঙ্গীকার শারদ্বতের?