Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Shubman Gill

‘বিশ্বাসই করতে পারিনি’, বিশ্বকাপ দল থেকে গিল বাদ পড়ায় অবাক প্রাক্তন অজি তারকা

ভারতীয় দলের গভীরতার কথাও স্বীকার করে নিয়েছেন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৪, ২০২৬, ১৯:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৪, ২০২৬, ১৯:৩১

options
link
‘বিশ্বাসই করতে পারিনি’, বিশ্বকাপ দল থেকে গিল বাদ পড়ায় অবাক প্রাক্তন অজি তারকা zoom
ফাইল ছবি
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড থেকে তিনি যে বাদ পড়বেন, তা ঘুণাক্ষরেও কেউ আন্দাজ করতে পারেননি। কিন্তু কঠিন সিদ্ধান্তটা নিয়েছেন জাতীয় দলের নির্বাচকরা। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে গিলের মতো ক্রিকেটার বাদ পড়ায় ‘হতবাক’ হয়েছেন প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক রিকি পন্টিং। 

আইসিসি রিভিউয়ে তিনি এই প্রসঙ্গে নিজের ভাবনা তুলে ধরেন পন্টিং। তিনি বলেন, “আমি তো এটা বিশ্বাসই করতে পারছিলাম না। জানি যে, সাদা বলের ক্রিকেটে ওর সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো ছিল না। শেষবার ওকে দেখেছিলাম ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে। ও যেভাবে খেলেছিল, তা অবিশ্বাস্য। ওখানে এত ভালো ব্যাটিং আর কাউকে করতে দেখিনি।” 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে ভারতীয় দলের গভীরতার কথাও স্বীকার করে নিয়েছেন বিশ্বকাপ জয়ী অজি তারকা। পন্টিংয়ের সংযোজন, “গিলের মতো এত ভালো মানের খেলোয়াড়কে বাদ রেখেই দল ঘোষণা হয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে, ভারতীয় দলের গভীরতা কতটা। ওদের দলে মানসম্পন্ন খেলোয়াড়রা না থাকলে এমন সিদ্ধান্ত নেওয়া যেত না।” উল্লেখ্য, এশিয়া কাপের সময় টি-টোয়েন্টি দলে ফিরে আসার পর থেকে ১৫ ইনিংসে মাত্র ২৯১ রান করেছিলেন গিল। গড় ২৪.২৫। স্ট্রাইক রেটও আহামরি নয়। মাত্র ১৩৭.২৬। এর মধ্যে সর্বোচ্চ স্কোর ছিল ৪৭। অর্থাৎ কোনও হাফসেঞ্চুরি করতে পারেননি তিনি।

অনেকেই মনে করছেন, বড় অর্জনের জন্য কঠিন সিদ্ধান্ত নিতে এক্ষেত্রে হাত কাঁপেনি ভারতীয় নির্বাচকদের। সেই কারণেই বাদ পড়েছেন ছন্দহীন গিল। প্রোটিয়াদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তিন ম্যাচে তাঁর করেছিলেন মাত্র ৩২ রান। গড় ১০.৬৬। স্ট্রাইকরেট ১০৩.২২। কটকে ৪, মুলানপুরে শূন্য গিলকে প্রভূত চাপের মধ্যে ফেলেছিল। ধরমশালায় ২৮ রান করে পুরনো ছন্দের আভাস দেখিয়েছিলেন মাত্র। কিন্তু সেটুকু যে যথেষ্ট নয়, তা বোঝা গিয়েছে। সেই কারণেই প্রশ্ন উঠছিল, এবার কি বাদ পড়বেন গিল? শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদই পড়েছেন তিনি। যদিও বিশ্বকাপের দল থেকে গিল বাদ পড়ায় অবাক পন্টিং।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.