Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Ricky Ponting

‘ক্রিকেটকে আর ক্রিকেট বলে ডাকাই উচিত নয়’, টি-২০র রমরমায় বিস্ফোরক পন্টিং

শতাব্দীপ্রাচীন খেলার নামটাই বদলে দিতে চান অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং। দেশকে একাধিক ট্রফি এনে দেওয়া অধিনায়ক মনে করছেন, ক্রিকেট শব্দটা খেলার পক্ষে খুব একটা ইতিবাচক নয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৬, ২০:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৬, ২০:০৭

options
link
‘ক্রিকেটকে আর ক্রিকেট বলে ডাকাই উচিত নয়’, টি-২০র রমরমায় বিস্ফোরক পন্টিং zoom
ফাইল ছবি।
Advertisement

ক্রিকেটকে আর ক্রিকেট বলে ডাকা উচিত নয়! শতাব্দীপ্রাচীন খেলার নামটাই বদলে দিতে চান অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং (Ricky Ponting)। দেশকে একাধিক ট্রফি এনে দেওয়া অধিনায়ক মনে করছেন, ক্রিকেট শব্দটা খেলার পক্ষে খুব একটা ইতিবাচক নয়। সেকারণেই তিনি চাইছেন, এবার ক্রিকেট শব্দটির ব্যবহার বন্ধ হওয়া উচিত, অন্তত কিছু ক্ষেত্রে।

ক্রিকেটকে গোটা বিশ্বে আরও জনপ্রিয় করতে হবে। তার জন্য মার্কিন মুলুকে ব্যাট-বলের লড়াইকে ছড়িয়ে দেওয়া প্রয়োজন, এমনটাই মনে করেন ক্রিকেটবোদ্ধারা। কীভাবে তা সম্ভব? সেই নিয়ে আলোচনা করতে গিয়েই মন্তব্যটি করেছেন পন্টিং। ২০২৪ টি-২০ বিশ্বকাপ খেলা হয়েছিল মার্কিন মুলুকে। মাঠ এবং পরিকাঠামোগত বেশ কিছু সমস্যা থাকলেও আইসিসি চেয়েছে সেদেশে ক্রিকেট আরও জনপ্রিয় হয়ে উঠুক। তার জন্য ক্রিকেটের সর্বোচ্চ বোর্ড যথেষ্ট চেষ্টাও করেছে। স্ট্যাচু অফ লিবার্টির হাতে ক্রিকেট ব্যাট, এমন দারুণ ডিজাইন করেও ক্রিকেটের প্রতি মানুষের আকর্ষণ বাড়ানোর চেষ্টা করা হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু পন্টিং মনে করছেন, ক্রিকেট শব্দটা জনপ্রিয়তার পথে অন্তরায় হয়ে উঠছে। অজি প্রাক্তনীর মতে, ক্রিকেট বললেই আমেরিকার মানুষ ধরে নেন পাঁচদিন ধরে চলা টেস্ট। বেসবল-বাস্কেটবলের উত্তেজনা দেখে অভ্যস্ত মার্কিন জনতার কাছে পাঁচদিনের ক্রিকেট মোটেই আকর্ষণীয় নয়। তাই পন্টিং চাইছেন, ক্রিকেট নয়, ব্যবহার হোক টি-২০ শব্দটি। বলছেন, “আমি ক্রিকেটার হিসাবে টি-২০র থেকে অনেক বেশি টেস্ট খেলেছি। কিন্তু আজ যদি আমাকে বলা হয় খেলাটাকে জনপ্রিয় করে তুলতে হবে, তাহলে আমি ক্রিকেটের বদলে টি-২০ শব্দটা ব্যবহার করব।”

মার্কিন জনতার কাছে বেসবলের উদাহরণ টেনে ক্রিকেটের প্রচার করতে হবে বলেও মত পন্টিংয়ের। টি-২০ শব্দটি ব্যবহার করল বোঝানো যাব যে একটা ম্যাচে বহু ছক্কা মারা যায়, বেসবলে এত রান করা সম্ভব নয়। উল্লেখ্য, দেশের মাটিতে টি-২০ বিশ্বকাপে চমকপ্রদ পারফরম্যান্স করেছিল আমেরিকা। কিন্তু সেই সাফল্যের পরও সেদেশে ক্রিকেট সেভাবে জনপ্রিয় হয়নি। তবে ফ্র্যাঞ্চাইজি লিগের জনপ্রিয়তা কিছুটা চোখে পড়ে সেখানে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.