সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝড় তুললেন রিঙ্কু সিং (Rinku Singh)। সৈয়দ মুস্তাক আলি (Syed Mushtaq Ali ) ট্রফিতে রিঙ্কু খেললেন ৩৩ বলে অপরাজিত ৭৭ রানের ইনিংস। তবুও কোয়ার্টার ফাইনালে পাঞ্জাবের কাছে হার মানতে হল উত্তর প্রদেশকে।
১৮ ওভারের শেষে ২১ বলে ৩৮ রানে অপরাজিত ছিলেন রিঙ্কু। তার পরেই ব্যাট হাতে বিধ্বংসী মেজাজে ধরা দেন কলকাতা নাইট রাইডার্সের তারকা। রিঙ্কুর স্ট্রাইক রেট ২৩৩.৩৩। ছটি ছক্কা এবং চারটি চার মারেন রিঙ্কু। তাঁর সতীর্থ সমীর রিজভিও ২৯ বলে ৪২ রানের অপরাজিত ছিলেন। এই দুজনের জন্য উত্তরপ্রদেশ ১৬৯ রান তোলে।
[আরও পড়ুন: সিএবি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে কাটল জট, বিশ্বকাপের টিকিট পেলেন বিধায়করা]
এর আগে ত্রিপুরার বিরুদ্ধে ২৪ বলে অপরাজিত ৫০ রানের ইনিংস খেলেছিলেন রিঙ্কু। নাগাল্যান্ডের বিরুদ্ধে ৩৪ বলে অপরাজিত ৫৮ রান করেন রিঙ্কু। উত্তর প্রদেশের রান তাড়া করতে নেমে আনমোলপ্রীত সিং (৪৩), নেহাল ওয়াধেরা (৫২) এবং সনবীর সিংয়ের (৩৫*) ব্যাটিং বিক্রমে পাঞ্জাব ম্যাচ জিতে নেয়। পাঞ্জাব পাঁচ উইকেটে ম্যাচ জিতে নেওয়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেল উত্তর প্রদেশ।
RINKU SINGH – THE FINISHER…!!!!
He smashed 77*(33) in Quarterfinal in this Syed Mushtaq Ali Trophy – His consistency is Just remarkable, What a player! pic.twitter.com/JEYnGxuZz4
— CricketMAN2 (@ImTanujSingh) November 2, 2023
[আরও পড়ুন: দুঃসংবাদ ব্রাজিল শিবিরে, কোপায় হয়তো নেই নেইমার]
সর্বশেষ খবর
-
‘ভালো তৃণমূল’ সমর্থনের উপহার! কাজল, চন্দ্রনাথ সহ বীরভূমের ৫ বিধায়কের নিরাপত্তা বাড়াল রাজ্য
-
মধ্যবিত্তের হেঁশেলে আগুন! ফের একধাক্কায় অনেকটা বাড়ল রান্নার গ্যাসের দাম
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার