Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Rohit Sharma

‘যখন হয়, তখন হতাশা গ্রাস করে’, আফগানিস্তান ম্যাচের পরে কেন একথা বললেন রোহিত?

জেনে নিন আসল কারণ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১২, ২০২৪, ১৬:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১২, ২০২৪, ১৬:২৬

options
link
‘যখন হয়, তখন হতাশা গ্রাস করে’, আফগানিস্তান ম্যাচের পরে কেন একথা বললেন রোহিত? zoom
রোহিত শর্মা। ফাইল চিত্র

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিত শর্মা (Rohit Sharma) কো গুসসা কিঁউ আতা হ্যায়! মোহালিতে ভারত-আফগানিস্তান প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দেখার পরে অনেকের কাছেই এখন তা পরিষ্কার হয়ে গিয়েছে। শুভমান গিলের (Shubman Gill) সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন ভারত অধিনায়ক।
১৪ মাস পরে টি-টোয়েন্টি ফরম্যাটে ফিরে রান করতে চেয়েছিলেন তিনি। কিন্তু গিলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হওয়ার পরে দৃশ্যতই মেজাজ হারাতে দেখা যায় ভারত অধিনায়ককে। গিলের উপরে মারাত্মক রেগে গিয়েছিলেন তিনি। পরে অবশ্য নিজেকে সামলে নেন রোহিত। 

 

Advertisement

[আরও পড়ুন: ‘শচীনের ১০০ সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেবে বিরাট’, শহরে এসে অকপট ক্লাইভ লয়েড]

গিলকে নিয়ে তাঁর আশা ছিল। কিন্তু গিল অধিনায়কের আশাপূরণ করেননি। খেলার শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে রোহিত বলেন, ”রান আউট হতেই পারে। যখন হয়, তখন হতাশা গ্রাস করে ঠিকই। সবাই মাঠে নেমে রান করতে চায়। সব সময়ে সবকিছু ঠিকঠাক যায় না। আমরা জিতেছি এটাই গুরুত্বপূর্ণ। আমি ভেবেছিলাম গিল ওর ইনিংসটা টেনে নিয়ে যাবে। কিন্তু আউট হয়ে গেল। ভাল খেলছিল গিল।”
প্রথমত গিলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হওয়ায় রোহিত চটেন গিলের উপরে। কিন্তু ইনিংসটা টেনে নিয়ে যেতে না পারায় হিটম্যান খুশি হতে পারেননি গিলের উপরে।

[আরও পড়ুন: নিজের মৃত্যু কি আগেই বুঝতে পেরেছিলেন বিবেকানন্দ! কী হয়েছিল শেষ দিন?]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.