Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২৯ আগস্ট ২০২৬
S Sreesanth

‘সাহস থাকলে লড়তে এসো’, চড়কাণ্ডের স্মৃতি উসকে হরভজনকে বক্সিং রিংয়ে চ্যালেঞ্জ শ্রীসন্থের

বিষয়টাকে শুধু শ্রীসন্থ বনাম হরভজন হিসেবে রাখতে চান না প্রাক্তন পেসার। বিষয়টা হয়ে যাচ্ছে 'মালয়ালি বনাম সর্দারের' লড়াই।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৯, ২০২৬, ১৫:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৯, ২০২৬, ১৫:৪৯

options
link
‘সাহস থাকলে লড়তে এসো’, চড়কাণ্ডের স্মৃতি উসকে হরভজনকে বক্সিং রিংয়ে চ্যালেঞ্জ শ্রীসন্থের zoom
হরভজন সিং ও শ্রীসন্থ। ফাইল ছবি
Advertisement

হরভজন সিংয়ের সঙ্গে শ্রীসন্থের সম্পর্ক কীরকম, তা আর নতুন করে বলার নয়। ‘স্ল্যাপগেট’ বিতর্কের রেশ প্রায়ই মাথাচাড়া দিয়ে ওঠে। দেশের ক্রিকেটভক্তরাও সেই বিতর্ক ভুলতে পারেননি। এবার ফের ঝামেলা পাকল ভারতের দুই প্রাক্তন ক্রিকেটারের মধ্যে। হরভজনকে এবার বক্সিং রিংয়ে লড়াইয়ের ডাক দিলেন শ্রীসন্থের। প্রাক্তন পেসারের চ্যালেঞ্জ, ‘সাহস থাকলে লড়তে আসো।’

প্রথম আইপিএলে একটি ম্যাচের পর মাঠের মধ্যেই শ্রীসন্থকে চড় মেরেছিলেন হরভজন। তারপর ১৯ বছর কেটে গিয়েছে। তবে বিতর্ক থামেনি। এবার একটি সাক্ষাৎকারে শ্রীসন্থ বক্সিং রিংয়ে পুরনো বিতর্ক মেটানোর চ্যালেঞ্জ ছুড়লেন। বক্সিংয়ের পোশাক পরা তাঁর ও ভাজ্জির ছবি দেখিয়ে তিনি বলেন, “এই একই ছবি আবার হতে পারে। তোমার কি সেই সাহস আছে? তাহলে আমার সঙ্গে রিংয়ে লড়াইয়ে নামো। আমি ডাক দিচ্ছি তোমাকে। কোনও অভিনয়ের জন্য নয়। আমি তোমাকে খোলা চ্যালেঞ্জ ছুড়ছি।”

Advertisement

কেন এত আত্মবিশ্বাসী শ্রীসন্থ? নিজেই বলছেন, “আমি এখন বিয়ার নাকল ফাইট লিগে আছি। কনোর ম্যাকগ্রেগরের ভিডিওর অন্যতম মূল স্পনসর। তার প্রচারও হয়ে গিয়েছে।” তবে বিষয়টাকে শুধু শ্রীসন্থ বনাম হরভজন হিসেবে রাখতে চান না তিনি। বিষয়টা হয়ে যাচ্ছে ‘মালয়ালি বনাম সর্দারের’ লড়াই। শ্রীসন্থ বলছেন, “আমি তোমাকে চ্যালেঞ্জ করছি। ওই চড় কাণ্ড ও আমাকে নিয়ে তো তোমার প্রচুর অভিযোগ। আবার সেই ঘটনাকে সামনে রেখে তুমি টাকাও রোজগার করো। যদি আত্মসম্মান থাকে, তাহলে তাহলে বক্সিংয়ের রিংয়ে আসো। সোজাসুজি বলছি। মালয়ালি ও সর্দাররা দেখতে আসবে। আমি অপেক্ষা করছি।”

S Sreesanth Throws Challenge To Harbhajan Singh For In-Ring Fight: "Do You Have Guts?"
বক্সিংয়ের পোশাকে শ্রীসন্থ ও হরভজন। ফাইল ছবি
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.