Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
MS Dhoni

‘আপনিই অনুপ্রেরণা…’, ধোনির সফল জীবনের নেপথ্য কারিগরকে সামনে এনে আবেগঘন সাক্ষী

সিএসকে'র প্রথম ম‌্যাচের আগে দিন দশেক সময় রয়েছে। তার আগে এমএসডি'র সফল জীবনের নেপথ্য কারিগরকে সামনে এনে আবেগঘন বার্তা দিলেন তাঁর স্ত্রী। কী বলেছেন তিনি?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২০, ২০২৬, ২০:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২০, ২০২৬, ২০:২৬

options
link
‘আপনিই অনুপ্রেরণা…’, ধোনির সফল জীবনের নেপথ্য কারিগরকে সামনে এনে আবেগঘন সাক্ষী zoom
সস্ত্রীক এমএসডি। ফাইল ছবি।
Advertisement

এবারই কি মহেন্দ্র সিং ধোনির আইপিএল যাত্রা সমাপ্ত হবে? গত কয়েক বছর ধরেই আইপিএল শুরুর আগে এই প্রশ্নের জবাব খুঁজছে ক্রিকেটবিশ্ব। আইপিএলের সফলতম অধিনায়ক আপাতত খেলেন শুধু এই একটা প্রতিযোগিতায়। মেরেকেটে মাস তিনেক ব্যাট-প্যাড-গ্লাভসে সুসজ্জিত মাহিকে দেখতে পান অনুরাগীরা। সিএসকে’র প্রথম ম‌্যাচের আগে দিন দশেক সময় রয়েছে। তার আগে এমএসডি’র সফল জীবনের নেপথ্য কারিগরকে সামনে এনে আবেগঘন বার্তা দিলেন তাঁর স্ত্রী।

শ্বশুরমশাই পান সিং ধোনির জন্মদিনে সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন সাক্ষী। আবেগঘন বার্তায় তিনি লেখেন, ‘ছোট্ট এক গ্রাম থেকে অদম্য সাহস নিয়ে একা বেরিয়ে পড়া এক কিশোর… সেখান থেকে এমন এক উত্তরাধিকার গড়ে তোলা, যাকে পুরো দেশ সম্মান করে। আপনার জীবনযাত্রা নিখাদ প্রেরণা। আমার স্বামীর সাফল্যের নেপথ্যে আসল শক্তি আপনিই। তিনি আজ যা কিছু অর্জন করেছেন, সব আপনার জন্য। আমরা আপনাকে খুব ভালোবাসি। শুভ জন্মদিন।’ 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

চেন্নাই সুপার কিংসে বর্তমানে মাহির ভূমিকা অনেকটাই বদলে গিয়েছে। এখন আর তিনি দলে ‘ক্যাপ্টেন কুল’ নন, সেই দায়িত্বে এখন রুতুরাজ গায়কোয়াড়। অবশ্য তরুণ অধিনায়ক চোটে ছিটকে যাওয়ায় ফের রাজপাট সামলেছিলেন তিনি। এবছর ফের সাধারণ সদস্য হিসাবে ধোনিকে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। তাছাড়া, ব্যাটিংয়েও এখন বেশ লোয়ার অর্ডারেই নামেন তিনি। ফলে ৪৪ বছরের মহাতারকার ভবিষ্যৎ নিয়ে জল্পনা বেশ জোরালভাবেই আলোচনা হচ্ছে।

An emotional post reveals the inspiration behind MS Dhoni’s success

গত কয়েক বছরে দলে ধোনির উত্তরসূরি খোঁজার চেষ্টা করেছে সিএসকে। রবীন্দ্র জাদেজাকে ক্যাপ্টেন করে হাল খারাপ হওয়ায় ফের নেতৃত্বে ফেরেন পাঁচবারের আইপিএল জয়ী অধিনায়ক। আপাতত দলের ঘোষিত অধিনায়ক রুতুরাজ। তবে অনেকেই মনে করছেন, ধোনির দেখানো পথে যোগ্য পথিক হতে পারেন সঞ্জু স্যামসন। এই পরিস্থিতিতে ধোনির বড় হওয়ার নেপথ্যে মানুষটির কথা তুলে ধরে নেটিজেনদের মন জয় করে নিলেন ধোনিপত্নী।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.