Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Salman Ali Agha

নেতৃত্ব হারানোর আশঙ্কায় আগেভাগেই টি-২০ থেকে ‘বিশ্রামে’ সলমন, কী যুক্তি দিলেন পাক তারকা?

টি-টোয়েন্টি বিশ্বকাপে চরম ব্যর্থ। দল তো বটেই। সেই সঙ্গে অধিনায়ক সলমন আলি আঘার ব্যাটেও রানের দেখা নেই। তাঁকে পাকিস্তানের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার সম্ভাবনা জোরদার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৭, ২০২৬, ২০:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৭, ২০২৬, ২০:৩৩

options
link
নেতৃত্ব হারানোর আশঙ্কায় আগেভাগেই টি-২০ থেকে ‘বিশ্রামে’ সলমন, কী যুক্তি দিলেন পাক তারকা? zoom
সলমন আলি আঘা। ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে চরম ব্যর্থ। দল তো বটেই। সেই সঙ্গে অধিনায়ক সলমন আলি আঘার (Salman Ali Agha) ব্যাটেও রানের দেখা নেই। তাঁকে পাকিস্তানের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার সম্ভাবনা জোরদার। এই পরিস্থিতি ‘মাস্টারস্ট্রোক’ সলমনের। সরিয়ে দেওয়ার আগে নিজেই টি-টোয়েন্টি থেকে ‘বিশ্রাম’ নিলেন। কারণ, এক বছর পর ওয়ানডে বিশ্বকাপে মন দিতে চান।

২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়ায় ওয়ানডে বিশ্বকাপ। সেটাতে এখন থেকেই মনোযোগ দিতে চান সলমন। তিনি নিজেই জানিয়েছেন, “বিশ্বকাপ অনেক দূরে। কিন্তু এখন থেকেই ওয়ার্কলোড নিয়ে ভাবতে চাই। যদি মনে হয়, বিশ্রাম নিলে আমি বিশ্বকাপ ও টেস্টের জন্য ভালো প্রস্তুতি নিতে পারব, তাহলে তাই করব।”

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ ম্যাচে মোট ৬০ রান করেছিলেন। সেই তুলনায় তাঁর ওয়ানডে পারফরম্যান্স ভালো। ৪৫-র উপর গড়। তিনটে সেঞ্চুরি আছে। তার মধ্যে চলতি বছরের মার্চ মাসে বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন। তার আগে শ্রীলঙ্কার বিরুদ্ধেও সেঞ্চুরি ছিল। অন্যদিকে বিশ্বকাপের মতো পাকিস্তান সুপার লিগেও তাঁর ব্যাটে রানখরা চলছে।

তবে পিএসএল নিয়ে তাঁর বক্তব্য, “আমি চাই এই লিগ এমন ভাবে চলুক, যেখান থেকে আমরা তরুণ প্রতিভা খুঁজে আনতে পারব। তাঁদের ঘরোয়া ক্রিকেটে খেলতে পাঠান। সেখানে তাঁদের পারফরম্যান্স বিচার করে আন্তর্জাতিক ক্রিকেটে পাঠানো যায়।” যদিও টি-টোয়েন্টি দলে সলমনের জায়গা টলমল। এবার প্রশ্ন হল, সলমন যদি টি-টোয়েন্টি দল থেকে নিজেই সরে দাঁড়ান, তাহলে সেখানে অধিনায়ক হবেন কে? শাহিন শাহ আফ্রিদির দিকে আর পিসিবি ঝুঁকবে বলে মনে হয় না। সেক্ষেত্রে শাদাব খান বা শাহিবজাদা ফারহানকে পরবর্তী অধিনায়ক করতে পারে পাকিস্তান। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.