টি-২০ বিশ্বকাপ তাঁর ক্রিকেটভাগ্যও বদলে দিয়েছে। একসময় প্রথম একাদশের অনিয়মিত সদস সঞ্জু স্যামসন রীতিমতো চমক দিয়েছেন বিশ্বকাপে। দলের সেরা পারফর্মার হয়ে টুর্নামেন্টের সেরার খেতাব পেয়েছেন। ভারচুয়াল কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল, পরপর ৩ ম্যাচেই তিনি হাফ সেঞ্চুরি করেছেন। এবার সেই স্পেশ্যাল পারফরম্যান্সের পুরস্কার পেলেন সঞ্জু। আইসিসির মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন তিনি।
মার্চ মাসের সেরা ক্রিকেটার হিসাবে আইসিসি বেছে নিয়েছে সঞ্জু স্যামসনকে। মার্চে টি-২০ বিশ্বকাপে স্যামসন ২৭৫ রান করেন। তাঁর রানের গড় ১৩৭.৫০ যা এককথায় অবিশ্বাস্য। শুধু তাই নয়, তাঁর স্ট্রাইক রেটও প্রায় দুশো। এ হেন পারফরম্যান্সের পর সঞ্জুকে টুর্নামেন্টের সেরা বেছে নেওয়া হয়। আইসিসির টুর্নামেন্ট সেরা দলেও তাঁর নাম ছিল। এবার মাসের সেরা নির্বাচিত হলেন তিনি।
আরও পড়ুন:
আইসিসির তরফে ওই সম্মান পেয়ে টিম ইন্ডিয়ার উইকেট কিপার ব্যাটার বললেন, “আইসিসির মাসের সেরার সম্মান পাওয়াটা আমার কাছে সত্যিই অভাবনীয়। তাছাড়া এমন একটা সময় এই সম্মান আমি পাচ্ছি যেটা আমার কেরিয়ারের সেরা সময়।” সঞ্জু বিসিসিআইকেও ধন্যবাদ দিয়েছেন। তিনি বলছেন, “এটা ভারতীয় ক্রিকেটের জন্য দুর্দান্ত সময়। এত প্রতিভা। এর মধ্যে এত এত সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।”
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে রয়েছে সঞ্জুর অনবদ্য পারফরম্যান্স। বিশ্বকাপের শেষ তিনটি ম্যাচেই তিনি হাফ সেঞ্চুরি করেছিলেন। মূলত তিনিই গড়ে দিয়েছিলেন বিশ্বজয়ের ভিত। অথচ বিশ্বকাপের ঠিক আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ছন্দে ছিলেন না সঞ্জু। বিশ্বকাপের প্রথম একাদশেও অনিশ্চিত হয়ে পড়েছিলেন। অভিষেক শর্মা অসুস্থ হওয়ার কারণে নামিবিয়া ম্যাচে নেমেছিলেন তিনি। তারপরই ভাগ্যবদল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এবার বিমানেই ক্রিকেট শচীনের, ‘আউট করতে পারবে না’, মাঝ আকাশে কাদের চ্যালেঞ্জ ছুড়লেন?
-
১৬ বছরের বর্ণাঢ্য কেরিয়ারে ইতি, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় কেন উইলিয়ামসনের
-
ভারতীয় নাবিকদের উপর লাগাতার আক্রমণ আমেরিকার, মার্কিন দূতকে তলব নয়াদিল্লির
-
৫১টি সরকারি আইটিআইয়ের আধুনিকীকরণ, পিপিপি মডেলে নতুন ‘রোডম্যাপ’ ঘোষণা কারিগরিমন্ত্রী জগন্নাথের
-
‘একটা কমিউনিটি যখন…’, ধর্মীয় উসকানিমূলক মন্তব্যে মমতার বিরুদ্ধে এফআইআর