তাঁর নেতৃত্বে ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। প্রথম দল হিসাবে ঘরের মাঠে বিশ্বকাপ জয়, প্রথম দল হিসাবে টানা দু’বার বিশ্বকাপ জয়, একমাত্র দল হিসাবে তিনবার টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন। এ হেন অজস্র রেকর্ডের মালিক হওয়ার পরও সূর্যকুমার যাদব আর জাতীয় দলের জার্সিতে খেলবেন কিনা তা নিয়ে রীতিমতো সংশয় তৈরি হয়ে গেল। শোনা যাচ্ছে, সূর্যর বিশ্রী ব্যাটিং ফর্ম ভাবাচ্ছে বিসিসিআইকে। এমনকী তাঁকে ২০২৮ সালের অলিম্পিকে ভাবা হবে কিনা, সেটা নিয়েও আলোচনা শুরু হয়েছে বোর্ডের অন্দরে।
বিসিসিআই সূত্রের খবর, সূর্যর ফর্ম নিয়ে রীতিমতো চিন্তায় বোর্ডকর্তারা। ব্যাট হাতে একেবারেই ভালো খেলছেন না ভারতের টি-২০ অধিনায়ক। দু’চার ম্যাচ নয়, গত প্রায় ১ বছর ধরেই রানের খরা ভারতীয় ক্রিকেটের মিস্টার ৩৬০ ডিগ্রির ব্যাটে। টি-২০ বিশ্বকাপেও ব্যাট হাতে ঝুলিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। এমনকী আইপিএলেও তাঁর ব্যাট কথা বলেনি। বোর্ড সূত্রের খবর, সূর্যর অধিনায়কত্ব নিয়ে কোনও সমস্যা ম্যানেজমেন্টের নেই। যাবতীয় সমস্যা তাঁর ব্যাটিং নিয়ে।
আরও পড়ুন:
বোর্ড কর্তারা এতটাই চিন্তিত যে আগামী অলিম্পিক এবং টি-২০ বিশ্বকাপ পর্যন্ত সূর্যকে দলে রাখা হবে কিনা সেটা নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়ে গিয়েছে। সূর্যের বয়স এখন ৩৫। অলিম্পিক পর্যন্ত তাঁর বয়স হবে ৩৭ বছর। ফর্ম দেখাতে না পারলে ততদিন তিনি দলে থাকবেন না, এটা ধরে নেওয়াই যায়। সূত্রের খবর, জুন-জুলাই মাসে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডে যে সিরিজ টিম ইন্ডিয়া খেলতে যাবে, সেটাই সূর্যর জন্য অগ্নিপরীক্ষা। ওই সিরিজে ব্যাট হাতে ভালো খেলতে না পারলে সূর্যর ক্রিকেটীয় কেরিয়ার চিরতরে শেষ হয়ে যাবে।
সূর্য কেরিয়ারে ১১৩ টি-টোয়েন্টির পাশাপাশি ৩৭ ওয়ানডে এবং একটি টেস্ট খেলেছেন। ইদানিং টি-২০ ছাড়া কোনও ফরম্যাটেই তিনি নিয়মিত নন। এমনকী ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত খেলেন না। সমস্যা হল ২০২৭ পর্যন্ত ভারত টি-টোয়েন্টির চেয়ে ওয়ানডে বেশি খেলবে। ফলে সূর্য আর নিয়মিত ক্রিকেটে থাকবেন না। সেটাও ভাবাচ্ছে বোর্ডকে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
শহিদ দিবসে কর্মীদের জন্য ডিম-ভাতের আয়োজন ঋত শিবিরের! থাকবেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে
-
‘মূল্য চোকাতে হবে’, মধ্যপ্রাচ্যে মার্কিন জওয়ানদের মৃত্যুতে ইরানকে হুমকি ট্রাম্পের
-
সিকিমে ভয়াবহ ভূমিধসে অবরুদ্ধ নির্মীয়মাণ টানেল, উদ্ধার ১৬ শ্রমিক
-
ইউক্রেনের বন্দরে জাহাজে ভয়াবহ হামলা! মৃত ৪ ভারতীয়, কড়া নিন্দা নয়াদিল্লির
-
প্রতিশ্রুতি মতো ৫০০ টাকা করে বাড়ল বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, আগস্ট থেকেই কার্যকর