Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Diego Maradona

সত্যিই মারাদোনার মৃত্যু ‘অস্বাভাবিক’? স্বচ্ছতার অভাবে একবছর বন্ধের পর ফের শুরু বিচার প্রক্রিয়া

মারাদোনার প্রয়াণের পর সাড়ে পাঁচ বছর কেটে গিয়েছে। কিন্তু তাঁর মৃত্যুরহস্য এখনও সমাধান হয়নি। কী কারণে মৃত্যু হয়েছিল আর্জেন্টিনার কিংবদন্তির?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৪, ২০২৬, ১৯:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৪, ২০২৬, ১৯:৫৫

options
link
সত্যিই মারাদোনার মৃত্যু ‘অস্বাভাবিক’? স্বচ্ছতার অভাবে একবছর বন্ধের পর ফের শুরু বিচার প্রক্রিয়া zoom
দিয়েগো মারাদোনা। ফাইল ছবি

তাঁর প্রয়াণের পর সাড়ে পাঁচ বছর কেটে গিয়েছে। কিন্তু তাঁর মৃত্যুরহস্য এখনও সমাধান হয়নি। সত্যিই কি অসুস্থতার জন্য ‘স্বাভাবিক’ মৃত্যু ঘটেছিল দিয়েগো আর্মান্দো মারাদোনার (Diego Maradona)? নাকি চিকিৎসকদের অবহেলার জন্য অকালে চলে যেতে হয়েছিল কিংবদন্তিকে? তার উত্তরের খোঁজে শুরু হওয়া বিচার প্রক্রিয়া একবার ভেস্তে গিয়েছে। তার একবছর পর ফের সান ইসিদ্রোতে নতুন করে মারাদোনার মৃত্যুরহস্যের বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে।

সর্বকালের অন্যতম সেরা ফুটবলার মারাদোনা প্রয়াত হন ২০২০ সালের ২৫ নভেম্বর। ফুটবলজীবনে তো বটেই, তার পরও অনিয়ন্ত্রিত জীবনযাপন বার বার সমস্যায় ফেলেছিল তাঁকে। মারাদোনার মৃত্যুর পরই পূর্ণ তদন্তের দাবি জানান তাঁর আইনজীবী। অভিযোগ, চিকিৎসা ব্যবস্থায় অবহেলা করা হয়েছে। ঠিকঠাক চিকিৎসা পেলে হয়তো মৃত্যু এড়ানো যেত। মোট ২০ জন চিকিৎসক ছিলেন তাঁর দেখভালের জন্য। তাঁদের অবহেলাতেই কি মৃত্যু এগিয়ে এসেছিল মারাদোনার জন্য? এখনও উত্তর খুঁজছে ফুটবল মহল।

Advertisement

২০২২ সালের মার্চে তদন্ত শুরু হয়। সেই নিয়ে দীর্ঘ বিচার প্রক্রিয়া চলে। কিন্তু ২০২৫ সালের মে মাসে জানা যায়, এই মামলার অন্যতম বিচারক জুলিয়েটা মাকিনতাচ নিজেই মারাদোনার মৃত্যু নিয়ে একটি তথ্যচিত্রে যুক্ত ছিলেন। তাই তাঁর বিচারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে। ওই বিচার প্রক্রিয়া বাতিল করা হয়। ওই বিচারককেও সরিয়ে দেওয়া হয়। প্রায় একবছর বিচার বন্ধ ছিল।

New trial over football great Diego Maradona’s death begins in Argentina

নতুন করে এই মামলায় প্রায় ১২০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। ডাক্তার-নার্স-সহ যে সাত জনের বিরুদ্ধে ‘উদ্দেশ্যপ্রণোদিত হত্যার’ অভিযোগ আনা হয়েছে। দোষী প্রমাণিত হলে সাতজনেরই ৮ থেকে ২৫ বছরের কারাদণ্ড হবে। জুলাই মাস পর্যন্ত বিচার প্রক্রিয়া চলতে পারে। ১৯৮৬ সালের বিশ্বকাপের নায়কের আইনজীবী ও পরিবারের দাবি, ওই চিকিৎসকরা মারাদোনাকে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে রাখতেন। তবে চিকিৎসকদের পালটা দাবি, মাদকাসক্তির জন্য তাঁর মৃত্যু ছিল স্বাভাবিক। এখন মারাদোনার মৃত্যু নিয়ে অহেতুক ‘জলঘোলা’ চলছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.