সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শচীনকন্যা সারা তেণ্ডুলকর (Sara Tendulkar) ও শুভমান গিলের প্রেমের জল্পনায় সরগরম সোশাল মিডিয়া। কোনও সূত্র পেলেই হইহই শুরু হয়ে যায়। এবার ভাইরাল এক ভিডিও। যাতে দাবি করা হয়েছে, মাঝরাতে নাকি শুভমান গিলের (Shubman Gill) সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সারা। আর তাতেই তোলপাড় নেটদুনিয়া।

আগামিকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ খেলবে ভারতীয় দল। সেই সূত্রে, এখন মুম্বইয়ে রয়েছেন শুভমান। কিন্তু মাঝরাতে কি সত্যিই সারা-শুভমানের অভিসার হয়েছিল? না, এমনটা হয়নি। জানা গিয়েছে, প্রযোজক-পরিচালক বিধু বিনোদ চোপড়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সারা। হয়তো দিওয়ালির শুভেচ্ছা জানানোর জন্য বা কোনও সিনেমা নিয়ে কথা বলার জন্য। কারণ যাই হোক না কেন শুভমানকে সারার আশেপাশে দেখা যায়নি।
View this post on Instagram
[আরও পড়ুন: কাপযুদ্ধের সেমিফাইনালে ‘আইকন’ শচীনের কোন দুই রেকর্ড ভাঙতে পারেন বিরাট?]
উল্লেখ্য, এর আগে শুভমনের গলা জড়িয়ে থাকা অবস্থায় সারার একটি ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। আসলে সেই ছবিটি সারা অর্জুন তেণ্ডুলকরের সঙ্গে তুলেছিলেন। শেয়ার করেছিলেন নিজের প্রোফাইলে। সারার আপলোড করা ছবিই এডিট করে শুভমানের মুখ বসিয়ে দেওয়া হয়।

যদিও কিছুদিন আগে আম্বানিদের পার্টি থেকে সারা ও শুভমানকে একসঙ্গে বেরিয়ে আসতে দেখা যায়। আবার ‘কফি উইথ করণ’-এ করণ জোহরের সঙ্গে কথা বলতে গিয়ে সারা আলি খান বলেন, ‘সারা পৃথিবী ভুল সারার পিছনেই পড়ে রয়েছে।’ প্রসঙ্গত, এর আগে সইফকন্যার সঙ্গেও শুভমানের নাম জড়িয়ে নানা খবর ছড়িয়েছে। ফলে কোন সারা শুভমানের মন কেড়েছেন তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।
[আরও পড়ুন: বিশ্বকাপে ভরাডুবির জের, পাকিস্তানের পুরো সাপোর্ট স্টাফ ছাঁটাই! ঘোর অনিশ্চয়তায় বাবরের অধিনায়কত্ব]
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা