এত দিন তিনি বাংলার হয়ে খেলেছেন। রাজ্যের অনূর্ধ্ব পর্যায়ের দলে কোচিং করিয়েছেন। এবার নতুন ভূমিকায় আত্মপ্রকাশ ঘটল বাংলার প্রাক্তন ক্রিকেটার সৌরাশিস লাহিড়ীর। ক্রিকেট প্রশাসনের ময়দানে প্রথম পদক্ষেপ করলেন তিনি। আসন্ন সিএবি বার্ষিক সভায় (CAB AGM) সালকিয়া ফ্রেন্ডসের প্রতিনিধি হিসেবে মনোনয়নপত্র জমা করে।
বুধবার দুপুরে সিএবিতে গিয়ে ক্লাবের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা করে আসেন সৌরাশিস। সম্প্রতি যাঁর বাংলার কোচিং গ্রুপ থেকে বাদ পড়া নিয়ে বিতর্ক বেঁধেছিল। একাধিক জেলাশাসকের চিঠির পর স্থগিতের পথে সিএবি নির্বাচন। তবে যা খবর, বার্ষিক সভা হবে। আর সেই সভায় এবার উপস্থিত থাকতে দেখা যাবে সৌরাশিসকে। এই প্রথমবার।
আরও পড়ুন:
এদিন সিএবিতে সালকিয়া ফ্রেন্ডসের প্রতিনিধি হিসেবে মনোনয়নপত্র জমা করার পর সৌরাশিস বললেন, “আমার কাছে এটা গর্বের মুহূর্ত। খুব নস্টালজিক লাগছে। সালকিয়া ফ্রেন্ডস আমার ক্লাব। সমস্ত সালকিয়াবাসী এবং ক্লাব সদস্যদের কাছে আমি কৃতজ্ঞ। গত ৩৫ বছর ধরে আমি বাংলা ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। বাংলার হয়ে আমি খেলেছি। কোচিং করিয়েছি। এবার যদি নতুন ভূমিকায় আমি সুযোগ পাই কোনও ভাবে বাংলা ক্রিকেটের সেবা করার, আমি সেটা করব।”
তা হলে কি বাংলার ক্রিকেট প্রশাসনে প্রবেশের ক্ষেত্রে এটা তাঁর প্রথম পদক্ষেপ? এবার জবাবে সৌরাশিস বলেন, “প্রতিটা ভূমিকা যদি সঠিক ভাবে ব্যাখ্যা করা হয়, তা হলে অনেক অবদান রাখা সম্ভব। একজন ক্রিকেটার হিসেবে সর্বস্ব দিয়েছি আমি। একজন কোচ হিসাবেও দিয়েছি। সিএবি আমার কাছে মন্দিরের মতো। সব সময় ঋণী থাকব বঙ্গ ক্রিকেট সংস্থার কাছে। এবার যদি নতুন ভূমিকায় কোনও অবদান রাখতে পারি, নিজেকে ভাগ্যবান মনে করব।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
করম পুজোয় ছুটি ঘোষণা রাজ্যের, কবে বন্ধ থাকবে স্কুল-কলেজ?
-
ফের ‘গোঁড়া’ ভারতবিরোধিতা, এশিয়ান চ্যাম্পিয়নশিপে আচমকা ডিগবাজি, নতুন দাবি পাকিস্তানের
-
ক্ষমতা পেয়েও ভোলেননি শিকড়, মেলায় বসে পুতুল বিক্রি বিজেপি বিধায়কের!
-
‘রবীন্দ্র সরোবরের জল যেন খাওয়া যায়’, আধিকারিককে ব্যবস্থার নির্দেশ অগ্নিমিত্রার
-
লক্ষ্মীবারই তৃণমূলের প্রতীক বিবাদের নিষ্পত্তি? ফের দুই শিবিরকে ডাকল কমিশন