Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৭ আগস্ট ২০২৬
শাকিব

অটুট ভালবাসা, শাকিবের থেকে ‘ইদি’ হিসেবে দুর্দান্ত উপহার পেয়ে উচ্ছ্বসিত স্ত্রী উমী

সোশ্যাল মিডিয়ায় নিজেই পস্ট করলেন ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১, ২০২০, ২১:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১, ২০২০, ২১:২০

options
link
অটুট ভালবাসা, শাকিবের থেকে ‘ইদি’ হিসেবে দুর্দান্ত উপহার পেয়ে উচ্ছ্বসিত স্ত্রী উমী zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার কোপে এবার ইদ উৎসবের আনন্দেও ভাটা পড়েছে। নানা বিধিনিষেধ মেনে ভিড় এড়িয়ে শনিবার পালিত হচ্ছে ইদ আল-আধা। করোনার জেরে বাংলাদেশের ছবিটাও একইরকম। কিন্তু তাই বলে কি ‘ইদি’ মিলবে না? তা একেবারেই নয়। আর এই বিশেষ দিনে স্ত্রী উমী শিশিরকে দুর্দান্ত একটি উপহার দিলেন শাকিব-আল-হাসান (Shakib-Al-Hasan)। যা পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশি অলরাউন্ডারের বেটারহাফ।

তা কী উপহার পেলেন উমী? সোশ্যাল অ্যাকাউন্টে নিজেই সেই গিফ্টের ছবি পোস্ট করেছেন তিনি। সকলের সঙ্গে আনন্দ ভাগ করে না নিয়ে আর থাকতে পারেননি। ছবিতেই দেখা গেল, স্ত্রীকে আস্ত একটি মার্সিডিজ-বেঞ্জ (Mercedes-Benz) উপহার দিয়েছেন শাকিব। সেই ব্র্যান্ড নিউ গাড়ির ছবি দিয়ে উমী জানান, স্বামীর তরফ থেকে এটাই তাঁর এবারের ইদি।

Advertisement

[আরও পড়ুন: বাজেয়াপ্ত করা হবে পাক দলের সমস্ত সম্পত্তি! ইংল্যান্ড পৌঁছেই হুমকির মুখে বাবর আজমরা]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

My eidi from the husband 👑

A post shared by Shishir 👑 (@shishir_75) on

২০১২ সালের ডিসেম্বরে চারহাত এক হয়েছিল শাকিব-উমীর। তারপর সংসারে এসেছে দুই কন্যা সন্তান আলাইনা এবং ইরাম। সময়ের সঙ্গে সঙ্গে ভালবাসাও অটুট হয়েছে। শাকিবের এই দামী উপহারই যেন বলে, সেই ভালবাসার সম্পর্কে এতটুকু ভাটা পড়েনি। ক্রিকেট আপাতত নির্বাসিত শাকিব পরিবারকে আরও বেশি করে সময় দিতে পারছেন এখন।

প্রসঙ্গত, এদিন সোশ্যাল মিডিয়ায় ভক্তদের ইদের শুভেচ্ছা জানান ভারতীয় তারকা ইরফান পাঠান থেকে মহম্মদ শামি প্রত্যেকেই। কেন্দ্রের নির্দেশিকা মেনেই ইদ পালন করার অনুরোধ জানান প্রত্যেকে।

[আরও পড়ুন: ‘‌ভগবানের আশীর্বাদ’‌,‌‌‌ সদ্যোজাতকে কোলে নিয়ে ছবি পোস্ট হার্দিকের, শুভেচ্ছা জানালেন নেটিজেনরা]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.