Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬
Shakib Al Hasan

বাংলাদেশে প্রবেশ নিষেধ, যুক্তরাষ্ট্রর হয়ে অলিম্পিক খেলার প্রস্তুতি শাকিবের!

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন শাকিব।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ১৬:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ১৬:৫৫

options
link
বাংলাদেশে প্রবেশ নিষেধ, যুক্তরাষ্ট্রর হয়ে অলিম্পিক খেলার প্রস্তুতি শাকিবের! zoom
ফাইল ছবি।

আলাপন সাহা, দুবাই: ভারতের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছে বাংলাদেশ। কিন্তু পদ্মাপারের দুই মহাতারকা মাঠে নেমে টিমের হয়ে পারফর্ম করার সুযোগই পেলেন না। একজনকে বাদ পড়তে হয়েছে। আর একজন নিজেও জানেন না বাংলাদেশের হয়ে আর মাঠে নামতে পারবেন কি না! এঁরা দুই কারা? লিটন দাস এবং শাকিব-আল-হাসান।

দেশের হয়ে বিশ্বকাপ খেলেছেন শাকিব। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন। চ‌্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলেছেন। শাকিবের ইচ্ছে ছিল, দেশের মাটিতে খেলে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন। কিন্তু সে স্বপ্ন আর সত‌্যি হয়নি। বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের কারণে মিরপুরে শেষ টেস্ট খেলা হয়নি আর শাকিবের। পদ্মাপার অলরাউন্ডার এ-ও ভেবেছিলেন যে, চ‌্যাম্পিয়ন্স ট্রফি খেলে অবসর নেবেন ওয়ানডে ক্রিকেট থেকে। কিন্তু হায়, চ‌্যাম্পিয়ন্স ট্রফির টিমে তাঁকে রাখাই হয়নি।

Advertisement

ফ্র্যাঞ্চাইজি লিগের খেলা-টেলা না থাকলে মার্কিন যুক্তরাষ্ট্রে বেশিরভাগ সময় এখন থাকেন শাকিব। পরিস্থিতি যা, বৃহস্পতিবার দুবাইয়ে ভারত-বাংলাদেশ মার্কিন প্রদেশে বসেই টিভিতে দেখতে হবে তাঁকে। শাকিবের ঘনিষ্ঠমহলের কেউ কেউ বললেন যে, বাংলাদেশ অলরাউন্ডার নাকি বুঝতে পারছেন দেশের মাটিতে ভবিষ‌্যতের কোনও এক সময় ক্রিকেটকে সরকারি ভাবে বিদায় জানানোর স্বপ্ন তাঁর অধরাই থেকে যাবে। তাই শাকিবকে তাঁর শুভাকাঙ্খীরা সম্পূর্ণ নতুন এক চাঁদমারির জন‌্য তৈরি হতে বলছেন। যার নাম অলিম্পিক্স!

২০২৮ লস অ‌্যাঞ্জেলস অলিম্পিকে অন্তর্ভুক্তি ঘটতে চলেছে ক্রিকেটের। এবং শাকিবকে নাকি বোঝানো হয়েছে, বাংলাদেশ পর্ব ভুলে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে অলিম্পিক খেলার চেষ্টাচরিত্র শুরু করুন। অলিম্পিক মার্কিন মুলুকে হবে বলে তারা সরাসরি খেলবে অলিম্পিকে। শোনা গেল, শাকিব নাকি গ্রিন কার্ড দ্রুত পাওয়ার জন‌্য তদ্বিরও শুরু করে দিয়েছেন। মাঝে একটা ব‌্যাপার অবশ‌্য শুধরোতে হবে। বোলিং অ‌্যাকশন। সন্দেহজনক বোলিং অ‌্যাকশনের জন‌্য আইসিসি র নির্বাসনের মুখে পড়তে হয়েছে শাকিবকে। যার ফলে কোনও এখন কোনও টুর্নামেন্টে বোলিং করতে পারছেন না তিনি। এটাও শোনা গেল, বেশ কয়েকজন প্রাক্তন তারকা ক্রিকেটারদের সঙ্গে কথাবার্তাও বলছেন শাকিব। কীভাবে বোলিং অ‌্যাকশন শুধরে নেওয়া যায়, সেটার জন‌্য আলোচনা করছেন। প্রত্যেক দিন কুড়ি ওভারের কাছাকাছি বোলিং করছেন অ‌্যাকশন শুধরে নেওয়ার জন‌্য। শাকিব ঠিক করেছেন, কিছুদিন পর একজন বিশেষজ্ঞর পরামর্শ নেবেন।

শাকিবের মতো লিটন দাসেরও মন বেশ খারাপ। তিনি অবশ‌্য বাংলাদেশেই রয়েছেন। দু’দিন আগেই তাঁর জন্মদিন ছিল। লিটন ভীষণভাবে চেয়েছিলেন চ‌্যাম্পিয়ন্স ট্রফিটা দেশের হয়ে খেলতে। কিন্তু নির্বাচকরা আগেই জানিয়ে দিয়েছিলেন যে তাঁকে টিমে রাখা যাবে না। বাংলাদেশের এই তারকা ক্রিকেটারের ঘনিষ্ঠমহলে খোঁজখবর নিয়ে জানা গেল, চ‌্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার মাস দু’য়েক আগেই নাকি লিটনকে বুঝিয়ে দেওয়া হয়েছিল যে চ‌্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর জায়গা হচ্ছে না দলে। কারণ হালফিলে সাদা বলের ক্রিকেটে পারফরম‌্যান্স অত‌্যন্ত খারাপ। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে রান আসেনি। লিটন বুঝেই গিয়েছিলেন বিপিএলে রান করেও লাভ হবে না। কারণ চ‌্যাম্পিয়ন্স ট্রফির চিন্তাভাবনাতেই তিন নেই।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.